চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাফর ইকবালকে হত্যাচেষ্টা দ্বিতীয় পর্যায়ের বুদ্ধিজীবী হত্যা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 06, মার্চ 2018
in বাংলাদেশ
A A

ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হত্যাচেষ্টা কিংবা হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়কে হত্যা দ্বিতীয় পর্যায়ের বুদ্ধিজীবী হত্যা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে একথা বলেন তিনি।

অধ্যাপক রোবায়েত বলেন: জাফর ইকবালকে আক্রমণ মানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধিকে আক্রমণ। কলমের জবাব দেওয়া হয়েছে চাপাতি দিয়ে, বইয়ের জবাব বুলেট দিয়ে। এই মৌলবাদী মূর্খতাকে রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করবো।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন: ড. জাফর ইকবাল কিশোর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবার জন্য লিখেছেন। শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে তিনি কলম ধরেছেন। ২০১৩ সাল থেকে দুর্বৃত্তরা চাপাতি হাতে নিয়েছে। তাদের আদর্শিক পরাজয় থেকেই এর সূত্রপাত।

তিনি আরও বলেন: বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা সব আলেমরা করে না, বরং গুটিকয়েক আলেম করে। তারা ইসলামকে, মাদ্রাসাকে ব্যবহার করছে। সরকারকে এসব স্বার্থান্বেষী আলেমের দিকে নজর রাখতে হবে।

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুমন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে।

Tags: জাফর ইকবাল
Previous Post

জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল শাবি

Next Post

মোর্শেদ খানের মামলার পুনঃতদন্ত বিষয় আদেশ বৃহস্পতিবার

Next Post
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

মোর্শেদ খানের মামলার পুনঃতদন্ত বিষয় আদেশ বৃহস্পতিবার

সিরিয়াল কিলার রসু খাঁ সহ ৩ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT