চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইটদের নতুন নেতা দিনেশ কার্তিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 04, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম থেকেই জল্পনা ছিল। আইপিএল এগারোতে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব কে আসছেন সেটি নিয়ে। অবশেষে জল্পনার অবসান ঘটল। রোববার দিনেশ কার্তিককে নেতা নির্বাচিত করেছে নাইট কর্তৃপক্ষ। সেইসঙ্গে দিনেশের ডেপুটি করা হয়েছে রবিন উথাপ্পাকে।

গৌতম গম্ভীর দল ছাড়ার পর থেকেই চলছিল জল্পনা। কোচ জ্যাক ক্যালিসের ব্যক্তিগত পছন্দ ছিল বিদেশি ক্রিকেটার। অন্যদিকে, দিন কয়েক আগে নাইটদের একটি অনুষ্ঠানে এসে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই কাউকে দলের দায়িত্বে আনা উচিত। বিশেষ করে তার পছন্দের তালিকায় ছিল রবিন উথাপ্পা।

রোববার সকালে অনেকটা অভিনব কায়দায়, টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে দলের অধিনায়কের নাম ঘোষণা করে কলকাতা। ক্রিস লিন এবং রবিন উথাপ্পাকে ছাপিয়ে কেকেআরের অধিনায়ক নির্বাচিত হন কার্তিক।

আইপিএল ১১ থেকে আইপিএল ১৩, মোট তিন মৌসুমের জন্য অধিনায়ক করা হয়েছে তাকে। গত দশটি আইপিএলে পাঁচটি দলের হয়ে খেলেছেন কার্তিক। কিন্তু কলকাতার হয়ে এই প্রথমবার মাঠে নামবেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। ৭.৪ কোটি টাকায় তাকে দলে ভেড়ায় কেকেআর।

নেতা নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত কার্তিক বলেন, ‘কয়েকটা দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি। কিন্তু, নতুন এই দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই দলের সদস্যদের নিয়ে এবারের আইপিএলে ভাল ফল করার চেষ্টা করব।’

‘আইপিএলের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজিগুলোর একটি কলকাতা নাইট রাইডার্স। এমন দলের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। আমি এই নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ। অভিজ্ঞতা এবং তরুণদের নিয়ে গড়া দলের কম্বিনেশন নিয়ে আমি খুবই উদ্দীপ্ত।’ যোগ করেন কার্তিক।

আইপিএলের শুরু থেকে দিল্লি, পাঞ্জাব, মুম্বাই ও গুজরাটের হয়ে এখনো পর্যন্ত মোট ১৫২টি ম্যাচ খেলেছেন কার্তিক। ২৪.৮১ গড়ে রান করেছেন ২৯০৩। ১৪ হাফসেঞ্চুরি আছে তার। এছাড়া ৮৮টি ক্যাচের সঙ্গে ২৬টি স্ট্যাম্পিং করেছেন।

Tags: আইপিএলকলকাতা নাইট রাইডারসদিনেশ কার্তিক
Previous Post

খালেদার মুক্তি চেয়ে বিএনপির নতুন কর্মসূচি

Next Post

জঙ্গিরা এখনো সক্রিয়, সরকার সতর্ক: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিরা এখনো সক্রিয়, সরকার সতর্ক: ওবায়দুল কাদের

মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ১১ জনের বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT