চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিইউজের জরুরি সভায় গ্রহণযোগ্য নতুন নির্বাচনের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 03, মার্চ 2018
in বাংলাদেশ
A A

ডিইউজের জরুরি সভায় গ্রহণযোগ্য নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি জনাব আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভায় এই দাবি জানানো হয়।

সভায় এক প্রস্তাবে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিইউজের দ্বিবার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে ভোট গ্রহণের নামে যে জাল-জালিয়াতির মহড়া হয়ে গেছে, তাতে এ সংগঠনের মান-মর্যাদা হুমকির সম্মুখীন।

এ সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা শিউলী, কোষাধ্যক্ষ সেবীকা রানী, সাংগঠনিক সম্পাদক মো. শহাজাহান মিঞা, সদস্য কুদ্দুস আফ্রাদ, শামীমা আক্তার দোলা, সলিমউল্লাহ সেলিম, মঞ্জুশ্রী বিশ্বাস, দেবাশীষ রায়, জান্নাতুল ফেরদৌস সোহেল, দুলাল খান, সোহেলী চৌধুরী প্রমুখ।

ঘোষিত ফলাফল নিয়ে এ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী এবং তাদের মনোনীত এজেন্টরা গণমাধ্যমে বিবৃতি দিয়ে ছবিযুক্ত নতুন ভোটার লিস্টসহ নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন ও পুন:নির্বাচনের যে দাবি করেছেন, তা যৌক্তিক এবং অবিলম্বে এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এ সভা মনে করে সংগঠনের এ বিপর্যয় মোকাবেলা করতে গ্রহণযোগ্য পুন:নির্বাচনের কোনও বিকল্প নেই।

সভায় ডিইউজের নির্বাচনকেন্দ্রিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি করে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং সদস্যদের পারস্পরিক সংহতি ও ঐক্য আরও গতিশীল করতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করা হয়।

Tags: ডিইউজেঢাকা সাংবাদিক ইউনিয়ন
Previous Post

আক্রান্ত বাংলাদেশ

Next Post

সিলেট যাচ্ছে সিটিটিসি

Next Post
জাফর ইকবাল

সিলেট যাচ্ছে সিটিটিসি

গোল করে চলেছেন ডি মারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT