চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. জাফর ইকবাল ছুরিকাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 03, মার্চ 2018
in বাংলাদেশ
A A
জাফর ইকবাল

মৌলবাদীদের ধারাবাহিক হুমকির মধ্যে থাকা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা হয়েছে।

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

শনিবার বিকালে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ অধ্যাপক। তার মাথায় আঘাত করা হয়েছে।

হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে কোন উদ্দেশ্য বা কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে; তা জানা জায়নি।

জানা গেছে, শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।

ক্যাম্পাসে বিক্ষোভ:
প্রিয় শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।

শাহবাগে বিক্ষোভ:
ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

হুমকি ছিল বহুদিন থেকেই:
দীর্ঘদিন ধরেই ড. জাফর ইকবাল এবং তার স্ত্রী প্রফেসর ড. ইয়াসমিন হককে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।

Tags: জাফর ইকবাললিড নিউজ
Previous Post

বাংলাদেশে আসছে এস নাইন প্লাস

Next Post

কোরআনের আয়াত থাকায় পাকিস্তানে নিষিদ্ধ ‘পারি’

Next Post

কোরআনের আয়াত থাকায় পাকিস্তানে নিষিদ্ধ ‘পারি’

২ মিনিটের টিজারে নির্বাক ‘গন্তব্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT