চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে মনোনীত নারী প্রধান ছবিগুলোই বেশি লাভজনক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 03, মার্চ 2018
in বিনোদন
A A

অস্কারের মনোনয়ন প্রাপ্ত ছবিগুলোর মধ্যে একটি বিষয় লক্ষ্য করা হয়েছে। আর তা হলো, যেসব ছবির মূল চরিত্রে কোনো নারী আছেন, সেগুলো মূল চরিত্রে পুরুষ থাকা ছবিগুলোর থেকে বেশি লাভজনক। নারী প্রধান ছবিগুলোর প্রোডাকশন বাজেট কম থাকলেও এগুলো বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।

বিবিসির অ্যানালাইসিসে দেখা গেছে যে, প্রতি এক ডলারের বিপরীতে নারী প্রধান ছবিগুলো ২.১২ ডলার আয় করেছে। পুরুষ প্রধান ছবিগুলো গড়ে এক ডলারের বিপরীতে আয় করেছে ১.৫৯ ডলার। তবে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ২৮% নারী প্রধান ছবি অস্কারে মনোনীত হয়েছে।

অস্কারের মনোনয়নে দেখা গেছে যে নারী প্রধান ছবিগুলো পুরুষ প্রধান ছবির চাইতে ৩৩% বেশি লাভজনক হয়েছে। এইসব তথ্য সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট মুভি ডাটাবেজ থেকে। তবে এক্ষেত্রে ডকুমেন্টারি এবং শর্ট-ফিল্মগুলোকে তালিকাভুক্ত করা হয়নি। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ১৫৫টি ছবির তথ্যের উপর ভিত্তি করে এই অ্যানালাইসিসটি করা হয়েছে। তবে অ্যানালাইসিসে ডিস্ট্রিবিউশন এবং প্রমোশনাল খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

গত বছর সিনেমায় ছিল নারীদের জয়জয়কার। নারী প্রধান ছবি ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’,’বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘ওয়ান্ডার ওমেন’ সাড়া জাগিয়েছে বক্স অফিসে।

তবে কোন ছবি সেরা হবে সেটা নিয়ে বাজি ধরার ক্ষেত্রে পুরুষ প্রধান ছবিই বেশি প্রাধান্য পায় বলে জানা গেছে। গত পাঁচ বছরে অস্কার মনোনীত ছবির পেছনে যত ডলার খরচ করা হয়েছে তার ৭৬ শতাংশই পুরুষ প্রধান ছবি বলে জানানো হয়েছে অ্যানালাইসিসে।

নারীদের প্রতি অস্কারের বৈষম্য নিয়ে অবশ্য সমালোচনা হয়েছে বহুবার। ২০১৫ সালে অভিনয়ের ক্যাটেগরিতে ২০জনই ছিলেন শ্বেতাঙ্গের। এছাড়াও পরিচালকদের মনোনয়নে একজনও নারী নির্মাতা ছিলেন না।

সান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির ২০১৭ সালের একটি জরিপে দেখা গেছে মাত্র ১৮% নারী ক্যামেরার পেছনের কাজে নিয়োজিত হন। অর্থাৎ পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য লেখা, এডিটিং এবং সিনেমাটোগ্রাফির পেশায় নারীরা এখনও ততটা আগ্রহী নন। অস্কারের এধরণের বৈষম্যে নারীদের আগ্রহ আরও কমে যাওয়া অস্বাভাবিক নয়। বিবিসি

Tags: অস্কারনারীহলিউড
Previous Post

সরিষা চাষে দিনাজপুরের কৃষকের আগ্রহ

Next Post

‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপ বলা মানুষটি আর নেই

Next Post

‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপ বলা মানুষটি আর নেই

নির্বাচন বিষয়ে যেসব দেশ পরামর্শ দিচ্ছে, তারা ধোয়া তুলসিপাতা না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT