চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি, আমি, আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো?

রাজীব আহমেদ by রাজীব আহমেদ
5:15 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in মতামত
A A

যারা নিয়মিত রিকশায় যাতায়াত করেন, তারা সবাই জানেন, একেক সময় রিকশার ভাড়া একেক রকম। কোলে শিশু থাকলে এক রকম, নারী থাকলে অন্য রকম। বৃষ্টিতে এক ভাড়া, রিকশা যদি একটিই থাকে তাহলে অন্য রকম ভাড়া। ভাড়া মেটানোর জন্য পকেটে হাত দিলে চারিদিক থেকে সাহায্য প্রার্থনা ছুটে আসবে অন্তত এক ডজন হাত। যদিও এর মধ্যে প্রকৃত বিপদগ্রস্থ মানুষের হাত খুঁজে পাবেন না।

আপনি যদি বাজারে ঢোকেন তাহলে নিশ্চয় আপনার সবচেয়ে বেশী লক্ষ্য থাকবে পণ্যের দামের দিকে। এই সুযোগে ডিজিটাল ওজনের নামে আপনাকে ঠকতেই হবে। আপনি কোন দিকে খেয়াল রাখবেন? ওজন, দাম না হিসাব! ঠকতে আপনাকে হবেই। কখনো যদি ধরে ফেলেন দোকানদার এমনভাবে হাসবে যেন এটা কোনো অপরাধই না।

কোনো ভাবে আপনাকে জব্দ করতে না পারলে পঁচা খাবার ধরিয়ে দেবে। আর সেই খাবার খেয়ে আপনি যদি অসুস্থ হন তো কেল্লা ফতে। ডাক্তার কোনো মতে আপনার নাড়ি পরীক্ষা আর ব্লাডপ্রেশার মেপেই ছয় থেকে আটটি টেস্ট করতে পাঠাবেন। টেস্ট এর রিপোর্ট দেখে এই সব ছোটখাট চিকিৎসা কিন্তু গুগলের সহায়তায় এখন বাসায় করা যায়। যদিও রোগ পরীক্ষার নামে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন আর সিজার অপারেশনের বাড়তি আয় এখন বহু পুরোনো । নতুন হচ্ছে সময়ের আগে জন্ম নেওয়া শিশু (প্রিটার্ম বেবি), কম ওজনের শিশু (লো বার্থ ওয়েট) আর লাইফ সাপোর্ট। এ নিয়ে থানায় গেলেন তো আপনি প্রাণে মরেছেন। প্যান্ট-শার্ট রেখে বাকী সব খুলে নেয়ার দায়িত্বটা থানার। আর প্যান্ট শার্ট খুলবেন উকিল সাহেব।

সারা জীবন কষ্ট করে একটি একটি টাকা জমাবেন ব্যাংকে? সেখানেও টাকা কাটছে। এই ভয়ে বাসায় রাখলে তো টাকার সাথে চোর-ডাকাতের হাতে প্রাণটাও খোয়াবেন। যা কিছু জমলো তাই নিয়ে জমি বা ফ্লাট কিনতে গেলে এক তুড়িতেই ফতুর। জীবনের অর্থেকটা সময় যাবে যানজটে। অথচ যেখানে সেখানে বাস ঘোরানো আর বাস, প্রাইভেট কার না রাখা হলে হয়তো আয়ুটা একটু বেশীই পেতাম আমরা। কিন্তু ট্রাফিক সিস্টেমের আয় আসতো কোথা থেকে? ক্লান্ত হয়ে রেস্টুরেন্টে খেতে যান, দেখবেন ওয়েটার বলছে, টিপস বাড়িয়ে দিন বিল কম হবে।

বিল প্রসঙ্গে মনে পড়লো বিদ্যুৎ, গ্যাস, পানি প্রতিটি বিলেই এখনো আন্ডার টেবিলে কাজ চলে। শুধু এই জাতীয় প্রতিষ্ঠানের কথা কেন বলবো? সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানেই তো একই অবস্থা। ডেথ সার্টিফিকেট নিতেও তো টাকা লাগে, তাই না?

পোশাক কিনবেন? এক দরের দোকানে চলছে দরাদরি। দুইশ’ টাকার পণ্যের দাম চাচ্ছে দুই হাজার। আপনি কতো কম বলবেন? বলুন? দিন-রাত ২৪ ঘণ্টায় একটি জায়গা নেই যেখানে আপনি প্রতারিত হচ্ছেন না কিংবা প্রতারিত হবার আশঙ্কা করছেন না।

এই সব কিছু দেখে আপনি যদি হতাশ হয়ে মসজিদে আশ্রয় নেন, দেখবেন মসজিদ কমিটির তামাশা। সেখানেও একই দশা। আপনি, আমি বা আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারেন কেউ? আমরা যারা সৎ পথে জীবন যাপন করতে চাই। আমাদের যাদের ছোটবেলায় কচি মনে বসে গেছে মিথ্যা বলা মহাপাপ, আমরা কিভাবে কথা বলবো?

আমরা কি বোবা হয়ে মানসিক প্রতিবন্ধীর মতো জীবন যাপন করবো? কে শুধরাবে আমাদের? আমাদের তো অর্থের পাল্লায় চড়ে গেছে। অবশিষ্ট কিছুই নেই। আমাদের দেশপ্রেম আর ধর্মভীতি বা প্রীতি যা-ই বলি, তা তো রয়ে গেছে কেবল ফেসবুকের ওয়ালে এপিটাফ হয়ে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: টাকাডাক্তারদুর্ভোগব্যাংক
Previous Post

‘সাত ভাই চম্পা’ একবার দেখলে চোখ সরানো যাবে না

Next Post

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

Next Post

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

রিয়াল ম্যাচে নেইমারের বিকল্পও ঠিক করেছে পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT