চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে চ্যানেল আইয়ের পর্দায় ‘সাত ভাই চম্পা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A
সাত ভাই চম্পা

অপেক্ষার প্রহর ফুরচ্ছে। চ্যানেল আইয়ের পর্দায় আজ ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১১ হাজার বর্গফুটের সেটে ৫২টি জোনে ২০০ শিল্পীর ৩০০ পর্বের মহাকাব্য। সম্পূর্ণ দেশী আঙ্গিকে তৈরি বাংলাদেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’তে উঠে আসবে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ তিন রাজ্যের গল্প। কেন্দ্রীয় চরিত্র হিসেবে আবির্ভূত হবেন সাত ভাইয়ের এক বোন চম্পাবতী ওরফে চম্পা। আজ থেকে প্রতি সপ্তাহের বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ‘সাত ভাই চম্পা’।

‘ময়মনসিংহ গীতিকা’র বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পা’র অবলম্বনে নির্মিত এই মেগা টিভি সিরিজটির ফেসবুক পেজ ( https://www.facebook.com/Saat-Bhai-Champa) থেকে প্রতিনিয়ত জানানো হচ্ছে আপডেট। টেলিভিশনের পর্দায় যারা দেখার সুযোগ পাবেন না কিংবা কোনভাবে বাদ পড়ে যাবে একটি পর্ব; এবার তাদের জন্যও আছে সুখবর। ‘সাত ভাই চম্পা’ দর্শক দেখতে পাবেন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। ইতোমধ্যে নাটকটির প্রথম পর্ব চলে এসেছে ইউটিউবে।

মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল নিবেদিত সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ। সাত ভাই চম্পার রেডিও পার্টনার রেডিও ভূমি (৯২.৮), প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন।

Previous Post

বঙ্গবন্ধু হাইটেক পার্কে তৈরি হবে দেশীয় মোবাইল সিম্ফনি

Next Post

বড় খবর দিলেন নেইমারের বাবা

Next Post

বড় খবর দিলেন নেইমারের বাবা

খালেদা জিয়ার মামলার নথির অপেক্ষায় তার আইনজীবীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT