চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দশকে বদলে গেছে বাংলাদেশ: ইউজিসি চেয়ারম্যান

সুব্রত গাইন by সুব্রত গাইন
9:34 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, গত চার দশকে বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। 

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ‘চতুর্থ বিপ্লব ও বাংলাদেশের তরুণ প্রজন্ম’ শীর্ষক প্রবন্ধে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক দিবস স্মরণে সিনেট ভবনের ওই অনুষ্ঠানে আব্দুল মান্নান বলেন, এদেশের তরুণ ও অভিভাবকদের কাছে জ্ঞানের চেয়ে একটি সনদের মূল্য অনেক বেশি। সনদের পেছনে যে শিক্ষাটা তা অনেকটাই গৌণ।

‘তরুণ প্রজন্মকে প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তর করতে না পারলে উচ্চ আয়ের দেশ বিনির্মাণের যে স্বপ্ন তা অধরাই রয়ে যাবে। এখন পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য যা শুধু সার্টিফিকেট দেয় প্রকৃত শিক্ষা দেয় না।’

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মো. বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং একই বিভাগের বিভাগের শিক্ষক ড. বিলকিস জাহান লুম্বিনী ও ড. মো. মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

অনুষ্ঠানে শহীদ ড. জোহার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ফারজানা আশরাফী শহীদ ড. জোহার জীবনালেখ্য পাঠ করেন এবং করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় অধ্যাপক মান্নান শহীদ ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্যসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

ঊনসত্তুরের গণঅভ্যূত্থানকালে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে পাকিস্তানিদের গুলিতে নিহত হন।

তিনি দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। এরপর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে।

Tags: ইউজিসি চেয়ারম্যানরাবি
Previous Post

নারী ক্রিকেটে জাগরণের পূর্বাভাস

Next Post

বিচার ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন

Next Post
NJCC

বিচার ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন

শিবিরকর্মী

শিবির সন্দেহে রাবিতে ৯ শিক্ষার্থীকে পিটুনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT