চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিক্সা: চাকায়, ঢাকায়!

মনদীপ ঘরাই by মনদীপ ঘরাই
9:16 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in মতামত
A A

অনেক সিনেমা বা নাটকে শুনেছি… আপনার জন্য দুইটি খবর আছে। একটি ভাল, অন্যটি খারাপ। কোনটা আগে শুনবেন? তেমনিভাবে আজ দুটো ঘটনার কথা শুনাবো। একটি সাদামাটা, অন্যটি কষ্টের। সাদামাটা কাহিনীটা দিয়েই শুরু করি।

সোমবার সন্ধ্যা। রাজধানীর ইস্টার্ন প্লাজা থেকে বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি রিক্সায়। সাথে ছোট ভাই প্রিয়ন্ত। আমাদের হাসি-ঠাট্টার আলাপগুলো মনযোগ দিয়ে শুনছিল রিক্সাওয়ালা। তাতেই বোধ করি সাহস যুগিয়েছে মন খোলার। রিক্সা থেকে নামতেই তিনি জানালেন, কিছু বলতে চান। তবে শর্তও জুড়ে দিয়ে বললেন, রাগ করলে বলবে না। টাকা-পয়সা বা অন্য কোনো সাহায্যও চায় না সে।

এই কথাগুলোও তার বলা হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। আমি বললাম, কি এমন কথা? বলেই ফেলো তো।

সমস্যাটা যে বেশ বড় হবে সেটা ধরেই নিয়েই প্রশ্নটা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তা যেন পর্বতের মূষিক প্রসব!

সে জানালো, তার মোবাইল থেকে কল যায়, কিন্তু মোবাইলে কল আসে না। তার মহাবিপদ। হতাশার সর্বশেষ স্তরে অবস্থান করছেন আমাদের রিক্সাওয়ালা হাফিজ।

তার মোবাইল সেটটা হাতে নিয়ে দেখলাম, উল্টোপাল্টা চাপাচাপিতে কল ডাইভার্ট হয়ে গেছে।তিন-চার সেকেন্ডে তার তিন-চার দিন পুষে রাখা সমস্যার সমাধান করে দিয়ে অমূল্য এক হাসি উপহার পেলাম। সে হাসি থামছিলই না। বার বার শুধু একই প্রশ্ন, “কি করছুইন,মামা?”

এ খুশির অভিব্যক্তি ভাষায় বর্ণনা করা এক কথায় অসম্ভব। কত সহজে একজন মানুষকে খুশি করা যায় আমাদের দেশে!

এবার প্রসঙ্গ বদলাই। রিক্সার আলোচনায় মনে হলো, রিক্সা সম্পর্কে কতটুকু জানি আমরা? জানতে পারলে মন্দ হয় না, তাই না?

রিক্সা শব্দটা আমাদের জীবনের সাথে মিশে গেলেও পরের ধন বুকে নিয়ে আছি আমরা। শব্দটা জাপানি। বাহনটাও। তবে শুরুটা দু’চাকা দিয়ে। তখন টানতো মানুষ। ভারতের পশ্চিমবঙ্গে টানা রিক্সার দেখা মিলবে এখনও! আর এখন তো আমাদের দেশে ইঞ্জিন পর্যন্ত সংযুক্ত হয়েছে রিক্সায়।

এবার রিক্সার ইতিহাস। যতটুকু যানা যায়, জাপানি বাহন রিক্সা আবিষ্কার করেছেন একজন অ-জাপানি। স্কোবি নামের এক মার্কিন মিশনারি, ১৮৬৯ সালে, জাপানে বসেই। ক্রমেই তা ছড়িয়ে পড়ে মিয়ানমারেও। সেখান থেকে আসে চট্টগ্রামে। আর ঢাকায় রিক্সার প্রচলন হয় কলকাতা থেকে। যানা যায়, পালকির বিকল্প হিসেবে রিক্সার অনুপ্রবেশ।

এবার কাঁটাছেড়া করবো রিক্সা শব্দটিকে। জাপানি জিনরিকিশা শব্দ থেকে আজকের রিক্সা এসেছে। জিন=মানুষ, রিকি=শক্তি, শা= বাহন। মনুষ্যের শক্তিতে যে বাহন চলে তাই জিনরিকিশা। যেহেতু বর্তমানের রিক্সা প্যাডেলে চালায় মানুষ, তাই জিন অংশটুক ঝড়ে গিয়ে রয়ে গেল আমাদের নিত্যদিনের সঙ্গী “রিক্সা”।

এবার পরের ঘটনায় যাই। সন্ধ্যার হাফিজের গল্পটা থেকে কয়েক ঘণ্টার ফ্ল্যাশব্যাক। ভর দুপুর। আমি আর আমার অগ্রজ পারভেজ স্যার সচিবালয় থেকে রিক্সা নিলাম। হঠাৎ রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। রাস্তার পাশে দাঁড়িয়ে বিচলিত হয়ে ফোনে কথা বলতে লাগলো। পরভেজ স্যার বললেন, “নিশ্চয়ই কোনো খারাপ খবর!”

সত্যিই তাই। রিক্সা চালানো শুরু করেই গামছা দিয়ে চোখ মুছতে লাগলো সে। দু-তিনবার জিজ্ঞেস করার পরে জবাব এলো, ‘আমার আব্বা মারা গ্যাছে। আম্মায় জানাইলো। গ্রীনরোডের হাসপাতালে ভর্তি আসিল।’

খবর শুনেও আমাদের নামতে বলেনি মানুষটা। রিক্সা চালাতে শুরু করেছিল চোখ মুছেই। তবে, খবরটা আমাদের কানে পৌঁছামাত্রই আর বসে থাকতে পারলাম না। রিক্সা থেকে নেমে সাধ্যমতো আর্থিক সহযোগিতা আর ভরসা দিয়ে কঠিনতম দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলাম আমাদের রিক্সাওয়ালাকে। ঘটনার আকস্মিকতায় নামটা জানা হয়নি ওর।

শুধু জেনেছি একজন মেহনতি মানুষকে, যে পিতৃ বিয়োগের খবর পাওয়ার পরেও গামছায় চোখ মুছে দায়িত্ব পালন থেকে সরেনি।

আজ সকালেও কানে বাজছে ওর একটিই কথা, ‘তুই কান্দিস না মা। আমি আইতাসি।’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: রিক্সা
Previous Post

বিশ্বের আলোচিত দশটি সবচেয়ে ব্যয়বহুল স্কাইস্ক্র্যাপার্স

Next Post

নারী ক্রিকেটে জাগরণের পূর্বাভাস

Next Post

নারী ক্রিকেটে জাগরণের পূর্বাভাস

চার দশকে বদলে গেছে বাংলাদেশ: ইউজিসি চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT