চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষড়যন্ত্রের হেড মাস্টার আওয়ামী লীগ: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আবারো গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে ষড়যন্ত্রের হেড মাস্টার আওয়ামী লীগ। এ উদ্যোগ শুধু ধ্বংসাত্মক নয়, গরীব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন: গত কয়েক দিন আগে গণমাধ্যম সূত্রে জানতে পারলাম, আবারো গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের কঠিন অবস্থা। তার ওপর চালের মূল্য ৫০ থেকে ৭০ টাকা। বর্তমানে সাধারণ মানুষ কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। গরীব মানুষরা পেট ভরে ভাত খেতে পায় না। বিদ্যুতের অভাবে এই সেচ মৌসুমে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর সরকার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির যে উদ্যোগ নিচ্ছে তা গরীব মানুষকে পথে বসিয়ে দেয়ার ষড়যন্ত্র।

রিজভী বলেন: সরকারের এই গণবিরোধী, জনস্বার্থবিরোধী এবং রক্তশোষণের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই বাক স্বাধীনতা, মানুষের মৌলিক-মানবাধিকার তথা বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। ভয়ঙ্কর এক খেলায় মেতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপার্সনকে কারাবন্দী করা যেন শেখ হাসিনার বহুদিনের মনের আশা। সেটি পূরণ করতে পেরে তিনি এখন আরও বেপরোয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন: গতকাল ওবায়দুল কাদের বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সরকার হটানোর ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই-রাষ্ট্রক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করতে নীল নকশা করছে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপার্সনকে মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীল নকশারই অংশ।

তিনি বলেন: খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ এবং তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা ঘোষণাসহ বিএনপি’র লাখ লাখ নেতাকর্মীকে বানোয়াট মামলায় জড়ানো, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলা এবং বিএনপিসহ বিরোধী দলগুলোকে সুযোগ না দিয়ে নিজেরা আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালানো ইত্যাদি কর্মকাণ্ড প্রমান করে বিএনপি নয় বরং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখতে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরো বলেন: সরকারই তো ষড়যন্ত্রের হেড মাস্টার, যারা ক্ষমতা জোর করে ধরে রেখে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে, বিরোধী দলকে রাজপথে লাঠিপেটা করে, ব্যাংক বীমাসহ রাষ্ট্রায়াত্ত্ব সব আর্থিক প্রতিষ্ঠানকে গুহায় বাসকারী দস্যু দলের মতো দেশ চালাচ্ছে যারা, তারাই আবার বলছে ষড়যন্ত্রের কথা।

এসময় আগামী ১ মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করা হবে বলে জানান রিজভী।

Tags: খালেদা জিয়াবিএনপিরিজভী
Previous Post

নিধাস ট্রফিতেও ম্যাথুজকে পাচ্ছে না শ্রীলঙ্কা

Next Post

নেইমারের বিশ্বকাপ যাত্রাও ‘অনিশ্চিত’

Next Post

নেইমারের বিশ্বকাপ যাত্রাও ‘অনিশ্চিত’

রাজনীতির ময়দানও কাঁপাতে চান ওয়ার্নার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT