চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌকীরের ‘ফাগুন হাওয়া’ শুরু ৭ মার্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

সর্বশেষ কাজ ‘হালদা’। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। সত্যিকারের একটি নদী হালদা। মা মাছের আঁধার এই নদী। সেই নদী ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের লোভে। এমন বিষয়কে রূপকে গল্পের আঙ্গিকে নিয়ে এসেছিলেন তৌকীর আহমেদ। যা সব শ্রেণীর দর্শককে আকৃষ্ট করেছিল।

এবার ভাষা আন্দোলনকে উপজীব্য করে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন ‘অজ্ঞাতনামা’ পরিচালক তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে তার নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় নির্মিত হবে চলচ্চিত্রটি।

খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ৭ মার্চ। ২১ দিন চলবে খুলনা অংশের শুটিং। ৭ মার্চ শুটং শুরু প্রসঙ্গে তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টা কাকতালীয়। শিল্পীদের শিডিউল এবং আনুসাঙ্গিক কারণে ৭ মার্চ শুটিং শুরু করব বলে ঠিক করেছি। পরে যখন মনে হল এদিন ১৯৭১ সালে অবিনাশী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু যা আজ ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বের সেরা ভাষণ, তখন আলাদা ভালো লাগা তৈরী হয়। কারণ স্বাধীনতার অন্যতম ইঙ্গিতের ভাষণের দিনে ভাষা আন্দোলনের চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে, বিষয়টি দারুন।

‘ফাগুন হাওয়া’ তৌকীর আহমেদ এর পরিচালনায় ষষ্ঠ চলচ্চিত্র। তার নির্মিত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জয়যাত্রা (২০০৪)’, রুপকথার গল্প (২০০৬)’, ‘দারুচিনি দ্বীপ (২০০৭), ‘অজ্ঞাতনামা (২০১৬)’।  ‘জয়যাত্রা’ এবং ‘হালদা’ ছাড়া সকল ছবি ইমপ্রেস এর প্রযোজনায় নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।

ছবি : জাকির সবুজ

Tags: তৌকীর আহমেদহালদা
Previous Post

কুমিল্লায় ২ রোহিঙ্গা পরিবারের ৯ জন আটক

Next Post

রবি’র ব্যাংক হিসাব জব্দের নির্দেশ স্থগিত

Next Post
রবি-এনবিআর

রবি’র ব্যাংক হিসাব জব্দের নির্দেশ স্থগিত

ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT