চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় “বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচীর সমন্বয়কারী মুনীর হাসান, অন্যরকম গ্রুপ এবং রকমারি ডট কম এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক শাহ্ মোস্তফা খালেদ এবং রকমারি ডটকম এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইটি নিয়ে মুনীর হাসান বলেন, “বর্তমান সময়ে বাংলাদেশের ই-কমার্স যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক তরুণ যেভাবে ই-কমার্স ব্যবসায় আগ্রহ দেখাচ্ছে সেখানে তাদের জন্য এই বইটি পথনির্দেশনায় সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি, বইতে তার নিজের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন ই-কমার্সের গুরুত্বপূর্ণ বিষয়াবলী উঠে এসেছে।’’

অন্যরকম গ্রুপ এবং রকমারি ডটকম-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, “বাংলাদেশের ই-কমার্স নিয়ে বহুদিন পরে হলেও বই প্রকাশিত হয়েছে, বাংলাদেশের ই-কমার্স ব্যবসাক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হচ্ছে, তাই লেখক নিজেও ই-কমার্সের সাথে যুক্ত থাকার কারণে বৈশ্বিক প্রেক্ষাপট আর নিজের অভিজ্ঞতার আলোকে ই-কমার্সের যাবতীয় বিষয় এখানে সুন্দরভাবে তুলে আনতে সমর্থ হয়েছেন।’’

বইটির লেখক কাজী কাওছার সুইট বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠান “রকমারি ডটকম” এর বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি মনে করেন, যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এ বই।

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন ধ্রুব এষ। বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। এছাড়া বইটি সবসময় পাওয়া যাবে বাংলাদেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকম-এ।

Tags: অমর একুশে বইমেলা-২০১৮
Previous Post

আপনি, আমি, আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো?

Next Post

রিয়াল ম্যাচে নেইমারের বিকল্পও ঠিক করেছে পিএসজি

Next Post

রিয়াল ম্যাচে নেইমারের বিকল্পও ঠিক করেছে পিএসজি

বিসিএস

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT