চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান কেবলই একটা ম্যাচ?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:18 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাত পোহালেই মিরপুরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা। অথচ খেলোয়াড়দের মাঝে নেই কোন উত্তেজনা। রোববার সকালে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সেরেছে আবাহনী। মোহামেডান ম্যাচ নিয়ে তাদের কোন ক্রিকেটারের কণ্ঠে শোনা গেল না বাড়তি আলাপ। প্রিভিউ ডে’তে সংবাদকর্মীদের আগ্রহ দেখে উল্টো অবাকই হলেন আবাহনীর ক্রিকেটাররা।

দলটির অধিনায়ক নাসির হোসেন তো সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই রাজী হলেন না! পরে প্রতিনিধি হয়ে এসে মোসাদ্দেক হোসেন সৈকত তুলে ধরলেন বাস্তবতা। আবাহনী-মোহামেডান ম্যাচ যে খেলোয়াড়দের মাঝে এখন আর আলাদা উত্তাপ ছড়াতে পারে না সেটি অকপটেই স্বীকার করলেন এ তরুণ।

‘আমি যখন প্রথম বছর প্রিমিয়ার লিগ খেলি, মনে হয়েছিল আবাহনী-মোহামেডান ম্যাচ অনেক বেশি উত্তেজনা। এবার নিয়ে পাঁচ মৌসুম খেলছি, আমার কাছে বিষয়টা এখন স্বাভাবিকের মতো। আগের পাঁচটা ম্যাচের মতো এটাও আরেকটা ম্যাচ। আগে যেভাবে অনুশীলন করেছি, যেভাবে খেলে আসছি, প্রস্তুতি ঠিক ওরকমই নিয়েছি। মোহামেডানের সাথে খেলা, তাই অনেককিছু করতে হবে ওরকম কিছু না। সেরাটা খেলতে পারলে আমরা জয়ের ধারা ধরে রাখতে পারব।’

মূর্তিকারিগর

এবার নিয়ে পাঁচ মৌসুম প্রিমিয়ার লিগে খেলছেন মোসাদ্দেক। শুরু থেকেই আবাহনীর ডেরায় আছেন এ ক্রিকেটার। প্রথম বছরই যা একটু উত্তাপ টের পেয়েছিলেন। এখন উত্তাপ টের পান না, নাকি আদতে উত্তাপই ছড়ায় না সেটিই যেন বোঝালেন জাতীয় দলের এই তারকা।

তবে উল্টো সুর মোহামেডানের রকিবুল হাসানের কণ্ঠে। আবাহনী-মোহামেডান ম্যাচের প্রসঙ্গ উঠতেই ফিরে তাকালেন পেছনে। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন। লিস্ট-এ ক্রিকেটে দেশের ইতিহাসের সর্বোচ্চ ইনিংস ওটাই। সেই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আরেকবার মুখোমুখি হওয়ার আগে। অবশ্য সেবার ম্যাচটা জেতাতে না পারলেও রকিবুল কণ্ঠে সোমবারের ম্যাচে দারুণকিছু করার প্রত্যয়ই ঝরল।

‘আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। সবাই চায় এমন ম্যাচে ভাল কিছু করতে। আমাদেরও চেষ্টা থাকবে। আরেকবার তাদের মুখোমুখি হওয়ার আগে গতবারের ইনিংসটার কথা মনে পড়ছে। আমাদের দল ভাল অবস্থায় আছে। দারুণ একটা লড়াই হবে সেই আশাই করছি।’

লড়াই জমার সঙ্গে খেলোয়াড়দের মাঝে উত্তাপ ফিরিয়ে আনার নিয়ামক হতে পারতো মাঠের দর্শক উপস্থিতি। অথচ ঐতিহ্যবাহী দল দুটি মাঠে নামলেও সাম্প্রতিক সময়ে গ্যালারি ফাঁকাই থাকছে। আবাহনী-মোহামেডান লড়াই যে ঐতিহ্যের দিকটা হারিয়ে ফেলছে সেটি নিয়ে তাই কিছুটা আক্ষেপের সুর মোসাদ্দেকের কণ্ঠে।

রকিবুল হাসান

‘আবাহনী-মোহামেডান দুই টিমেরই ভাল দর্শক আছে। প্রথম যখন খেলি, দেখতাম মাঠে খুব ভাল দর্শক হত। আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। ঐতিহ্য আমরা হারিয়ে ফেলছি কিনা সেটা একটা দেখার বিষয়। হয়ত মানুষ যার যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তারা আসলে ভাল লাগে। দুটিই বড় দল। সবাই চিন্তা করে একটা ভাল ম্যাচ হবে। তবে আমাদের কাজটা দর্শক নিয়ে না, আমাদের খেলাতেই ফোকাস করাই ভাল।’

শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার সকাল ৯টায় শুরু হবে দুই জায়ান্টের মহারণ। টানা পাঁচ জয়ে শীর্ষে রয়েছে মাশরাফী-নাসির-মিরাজদের আবাহনী। প্রথম দুই ম্যাচ হারের পর টানা তিন জয় তুলে ছন্দে ফিরেছে তাইজুল-রকিবুল-শামসুরদের সাদা-কালো শিবির।

Tags: আবাহনী-মোহামেডান
Previous Post

ভিসিআর যুগের টপ নায়িকা শ্রীদেবী চলে গেলেন

Next Post

পিএসজিকে ভালোবাসেন না নেইমার-এমবাপে!

Next Post

পিএসজিকে ভালোবাসেন না নেইমার-এমবাপে!

অভিজিৎ হত্যায় ধরা ছোঁয়ার বাইরে আরো ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT