চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর কোন সীমানা নেই, নেই দেশ জাতি গোত্র পরিবার

রাজীব আহমেদ by রাজীব আহমেদ
1:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2018
in মতামত
A A

৯০ দশকে বলিউডের সিনেমা বাংলাদেশে ভিসিআর এবং ভিসিপি’র বদৌলতে ভীষণ জনপ্রিয় হলেও মুলত ড্রইংরুমে হিন্দি ছবির প্রবেশ ৮০ দশকে। তবে সে সময়ে তা কেবল ছিলো উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ। আমার এক খালু সে সেময় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের কাতারে উঠে এসেছেন। সিনেমা বানালেন ঝিনুকমালা। ছবির প্রতিটি গান হিট। তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি বাজছে পথে ঘাটে। খালা বাড়িতে শুরু হলো ফিল্মের লোকের আনাগোনা। ড্রইংরুম চলে গেলো পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের দখলে। আমার সবচেয়ে বেশী আগ্রহ ছিলো ওই রুমের প্রতিই। একেবারেই ছোট হওয়ার আমার ভেতর বাহিরে তেমন কোন নিষেধজ্ঞা ছিলো না। একদিন দেখি রঙিন টিভি আর ভিসিআর এ হিন্দী গান চলছে। সবাই ভীষণ মন দিয়ে দেখছেন, কারণ জিতেন্দ্র শ্রীদেবী অভিনিত হিম্মতওয়ালা ছবির, ন্যায়নো মে স্পাপনা গানটি অনুকরণে একটা গান হবে। আমি সেই প্রথম দেখলাম শ্রীদেবীকে।

দেবী শব্দটার সাথে পরিচয় আরো একটু আগেই। এবার যেন প্রথম তার সাক্ষাত পেলাম। তার আগে কুষ্টিয়ায় পুজোতে সরস্বতীকে দেখেছিলাম। মিলিয়ে নিলাম এই হচ্ছে সেই দেবী। কারণ এতো সুন্দর কোন মানুষের চোখ হতে পারে না। এই নিশ্চয় সেই দেবীই। খালাবাড়ী যাওয়ার টান কেবলই বাড়তে লাগলো। এর মধ্যে ৯০ দশকে আমিও একটু বড় হলাম। আসলো আমাদের বাসাতেও ভিসিআর। সেই সাথে আসলো মিস্টর ইন্ডিয়া, ওয়াক্ত কি আওয়াজ, চালবাজ, গুরু, খুদাগাওয়া, চাঁদনি, নাগিন, তোফা, আগ অর সোলে এমন অনেক অনেক মুভি। ভিএইচএস ক্যাসেট রাখার তাকে আলাদা একটা জায়গাই রয়ে গেলো তার হয়ে। কারণ বাবা-মা, বড় বোন, আমার, আমাদের সবারই প্রিয় অভিনেত্রীর তালিকায় তিনি শীর্ষে। এবং তার এই ছবির পাল্লা শুধু ভারী হয়েই চললো। এমনকি মাধুরী দিক্ষিতের চরম দাপটের মাঝেও যুদায়ী কিংবা লাডলার মতো মুভি দেখতে ছাড়েননি কেউই। কিছুদিন আগেও রিলিজ হওয়া তার শেষ দুটি মুভি ইংলিশ ভিংলিশ ও মাম মনে কাড়ে হিন্দী ছবির পোকাদের। ওই পোকাদের একজন আমিও।

ব্যস্ততার কারণে এখন আর তেমন মুভি দেখা হয় না। তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারতীয় চ্যানেল মাস্তি দেখি কিছুটা সময়। ওই চ্যানেলটিতে পুরোনো হিন্দী ছবির গান প্রচারিত হয় নিয়মিত। আমি নস্টালজিক হয়ে পড়ি। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তবে ঘুম ভাঙলেই পেশাগত কারণে মোবাইল হাতড়ে নিউজটা একবার দেখে নেই। আজও এর ব্যতিক্রম হয়নি। ভোর রাতে ঘুম ভেঙে দেখি শ্রীদেবী আর নেই। কেমন জানি মনমরা হয়ে গেলাম। শ্রীদেবীই যে আমার প্রিয় নায়িকা তাও না। তার পরে বহু নায়িকা আমার পছন্দের তালিকায় এসেছেন। বহুদিন তার কোন মুভিও দেখি নাই। কোনদিন সামনাসামনিও দেখি নাই। এমনকি এক দেশের এক ধর্মের কিংবা এর ভাষার মানুষও আমরা না। তবু কেন জানি একটা চাপা কষ্ট লাগছে মনে মনে।

অফিসে এসে দেখলাম শুধু আমি না। যারা টুকটাক হিন্দী মুভি দেখেন বা এক সময় দেখতেন সবারই মন খারাপ। অনেক ভেবে উত্তর পেলাম। শ্রীবেদীর কোন সীমানা নেই, নেই দেশ জাতি গোত্র পরিবার। তিনি এক অনন্য অভিনেত্রী, সৌন্দর্যের প্রতিমা। যতদিন পৃথিবীতে সৌন্দর্যের পুজা করা হবে ঠিক ততদিনই তিনি থাকবেন দেবীর আসন জুড়ে, ভক্তদের মনে মনে। তার এই সৌন্দর্য সৃষ্টিকর্তার দান, নিশ্চয় তিনি তার সেরা সৃষ্টিকে সুন্দর কোন লোকেই রাখবেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: সিনেমাহিন্দি সিনেমা
Previous Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা

Next Post

শ্রীদেবীর মৃতদেহ আনতে দুবাইয়ে তার পরিবার

Next Post

শ্রীদেবীর মৃতদেহ আনতে দুবাইয়ে তার পরিবার

অভিজিৎ হত্যার নেতৃত্বেও মেজর জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT