চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর সিনেমার দেবী হয়ে উঠার গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A
শ্রীদেবী

শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান। ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণের পর বাবা-মা এই নামই রেখেছিলেন। তবে চলচ্চিত্র দুনিয়ায় তিনি শ্রীদেবী নামে পরিচিতি পান। অভিনয়ের গুণ এবং সৌন্দর্য দিয়ে তিনি ধীরে ধীরে শ্রীদেবী থেকে হয়ে ওঠেন সিনেমার দেবী। উজ্জ্বল চোখ, কোঁকড়া চুল এবং মিষ্টি হাসির এই অভিনেত্রী অগণিত মানুষের মনে তিনি যায়গা করে নেন সহজেই।

শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয়। মাত্র চার বছর বয়সে তামিল ছবি ‘তুনাইভান’ এ অভিনয়ে অভিষেক হয় তাঁর। শিশু শিল্পী হিসেবে খুব অল্প সময়েই পরিচালকদের চোখের মনি হয়ে যায়। কখনো মেয়ে কখনো ছেলের চরিত্রে অভিনয়ে তিনি ছিলেন সাবলীল। ‘কান্ধান কারুনাই’ ছবিতে তিনি দেবতা মুরুগার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বালা ভারতম, প্রার্থনাই, নাম নাদু, বাবু, বারি পান্থালু এবং ভক্ত কুমবারা ছবিতে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। তিনি ১৯৭১ সালের মালায়াম সিনেমা ‘পুমবাত্তা’র জন্য সেরা শিশু শিল্পী হিসেবে কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিলেন। টিনএজ বয়সেও তাঁকে আদর করে ‘বেবি শ্রীদেবী’ ডাকতেন অনেকেই।শ্রীদেবী

মূল চরিত্র হিসেবে তার প্রথম ছবি ছিল কমল হাসানের বিপরীতে ‘মুনদ্রু মুদিচু’ ছবিতে। বলিউডে শ্রীদেবী পা রেখেছেন ১৯৭৫ সালের ‘জুলি’ সিনেমার মাধ্যমে। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি পার্শ্ব অভিনেত্রী হিসেবে ছিলেন। তবে নায়িকা হিসেবে তিনি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘ষোলা শাওয়ান’ ছবিতে অভিনয় করেছেন। ছবিতে তার বিপরীতে ছিলেন অমল পালেকার এবং কুলভূষণ খরবান্দা। চার বছর পর শ্রীদেবী জিতেন্দ্র’র বিপরীতে ‘হিম্মতওয়ালা’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ব্যবসা সফলতা পেয়েছিল। এরপর ‘ন্যায়নো মে সাপনা’ ছবিটিও সুপার হিট ছিল। কমল হাসানের বিপরীতে অভিনীত ‘সাদমা’ ছবিটিতে শ্রীদেবীর অনবদ্য সমালোচকদের মন কেড়ে নিয়েছিল। শ্রীদেবীর উল্লেখযোগ্য আরও কিছু ছবি হলো হিম্মতওয়ালা, মিস্টার ইন্ডিয়া, চালবাজ, চাঁদনি, নাগিনা, লামহে, খুদা গাওয়া, গুমরাহ, রূপ কি রানি চোরো কা রাজা, জুদাই এবং ইংলিশ ভিংলিশ। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘মম’ মুক্তি পেয়েছে ২০১৭ সালে।

শ্রীদেবী
‘নাগিন’ ছবিতে শ্রীদেবী

বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর একজন বলে তাকে মনে করা হতো, যারা নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পেরেছেন। নব্বইয়ের দশকে তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।

২৪ ফেব্রুয়ারি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই বলিউড তারকা। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশী কাপুর। মেয়ে জানভি কাপুর শুটিং এর ব্যস্ততার কারণে দুবাইয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। মাত্র ৫৪ বছর বয়সে তার এই আকষ্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Previous Post

ঢাকার সিটি নির্বাচন সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Next Post

মারকাটারি মরগানের টেস্ট বাঁচানোর আকুতি

Next Post

মারকাটারি মরগানের টেস্ট বাঁচানোর আকুতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT