চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবু থামছে না মিয়ানমার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:19 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী

রোহিঙ্গা জনগোষ্ঠির উপর নির্মম গণহত্যা ও তাদের দেশ ত্যাগে বাধ্য করে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের পরও নানা কর্মকাণ্ড দিয়ে আলোচনায় মিয়ানমার। আজ শনিবার মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে রাখাইন রাজ্যের সীমান্তে বেড়া দিতে দেড় কোটি ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে। এ বিষয়ে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল অং সোয়ে বলেন, সীমান্তের ২৯৩ কিলোমিটারের মধ্যে ইতোমধ্যে ২০২ কিলোমিটারে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকী বেড়া নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। গতকাল শুক্রবার আরেকটি কর্মকাণ্ডের কারণে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে ছিল মিয়ানমার। রোহিঙ্গাদের যেসব গ্রামগুলো পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী, সেইসব ধ্বংসস্তূপ বুলডোজার দিয়ে সাফ করে নির্যাতন ও ধ্বংসের চিহ্নও মুছে ফেলছে তারা। নিষ্ঠুরতা-নৃশংসতার গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এই বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রমাণ হিসেবে প্রকাশ করেছে। প্রকাশ পাওয়া ওইসব ছবিতে দেখা গেছে, গত বছরের ২৫ আগস্টের পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী আগুন দিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের যে ৫৫টি গ্রামসহ ৩৬২টি গ্রাম সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করেছে, সেইসব গ্রাম সাম্প্রতিক মাসগুলোতে বুলডোজার চালিয়ে সমান করে ফেলা হয়েছে। গ্রামগুলোতে চালানো জ্বালাও-পোড়াওয়ের চিহ্ন মুছে ফেলার মিয়ানমার সরকারের এই তৎপরতাকে নিন্দা জানিয়েছে সংস্থাটি। হত্যাকাণ্ড ও নির্যাতনের পরে প্রাণ বাঁচাতে প্রায় ৭-৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে তদন্ত ও নানামুখি পদক্ষেপ নিয়েছে, এই অবস্থায় মিয়ানমারের এই ধরণের পদক্ষেপ আসলেই উদ্বেগজনক। একতরফা গোয়ার্তুমি আর নানা অজুহাতে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে টালবাহানা করছে বলে আমাদের মনে হচ্ছে। এতোসব ঘটনার মাঝে আজই আবার রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। হয়তো এ ধরণের ঘটনায় তারা আবার নতুন কোনো অজুহাত বা প্রেক্ষাপট দাঁড় করাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে। বিভিন্ন বন্ধু রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে ফেরাতে আন্তরিক চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার সঙ্গে সঙ্গে মিয়ানমারের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে কড়া নজর অব্যাহত থাকুক, এই আমাদের প্রত্যাশা।

Tags: নির্যাতনের শিকার রোহিঙ্গাবাংলাদেশ-মিয়ানমার সীমান্ত
Previous Post

নিধাস ট্রফিতে গুরুত্ব পাবেন অভিজ্ঞরা

Next Post

ভোটের আগে পুলিশে ব্যাপক রদবদল আসছে

Next Post

ভোটের আগে পুলিশে ব্যাপক রদবদল আসছে

বেতন-ভাতা বাড়ানো হয়েছে, দুর্নীতি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি কমেছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT