চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া শতকে শক্তি দেখাল খেলাঘর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জোড়া শতকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শক্তি দেখাল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মাহিদুল ইসলাম অঙ্কন এবং ভারতীয় ক্রিকেটার অশোক মেনারিয়ার অপরাজিত শতরানে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলায় জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি খেলাঘরের। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানেরই মধ্যই তিন উইকেট খোয়ায় তারা। একে একে ফিরে যান, রবিউল ইসলাম রবি (১০), রাফসান আল মাহমুদ (১৫) ও অমিত মজুমদার (০)। খেলাঘরের তিনটি উইকেটই তুলে নেন পেসার শফিউল ইসলাম।

শুরুর আঘাত সামলে হাল ধরেন অঙ্কন এবং অশোক মেনারিয়া। দু’জন মিলে অপরাজিত থেকে গড়েন ২২১ রানের বিশাল জুটি। তাতেই ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খেলাঘর।

মূর্তিকারিগর

১৩১ বলে ১১৫ রানের ইনিংস খেলেন অঙ্কন। ৪টি বাউন্ডারি আর ৬ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। আর ১১২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন মেনারিয়া। ৯টি বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কায় এই ইনিংস সাজান ভারতীয় তরুণ। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় ৪৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় ২৬১ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক। দলে হয়ে সৌম্য সরকার ২৪, আজমির ২৫, শাহরিয়ার নাফীস ২৯ রান, রেফাতুল্লাহ মাহমুদ ২৮, জাহিদ জাভেদ ৫৪, আবদুর রাজ্জাক ৩০ এবং শফিউল করেন ২০ রান।

Tags: খেলাঘর
Previous Post

সাউথ আফ্রিকার টেস্ট দলে ক্লাসেন, মুল্ডার

Next Post

নেইমার অসুস্থ

Next Post

নেইমার অসুস্থ

পতাকা মিছিল

দুই মারমা কিশোরীকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT