চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মারমা কিশোরীকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:02 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in অপরাধ
A A
পতাকা মিছিল

মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে কালো পতাকা মিছিল

ঢাবি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে দুই মারমা কিশোরী ধর্ষণ ও যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ভুক্তভোগীদের গৃহবন্দী করে রাখার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে রাজধানীতে বসবাসরত আদিবাসীরা।

২৪ ফেব্রুয়ারি শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের আগে তারা একটি কালো পতাকাবাহী মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গামাটির বিলাইছড়িতে দুই মারমা কিশোরীকে ধর্ষণ ও শ্লীলতাহানির মত ঘটনা কোন সভ্য দেশে হতে পারে না। প্রশাসন প্রতিনিয়ত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান ও ঘটনার শিকার দুই বোনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানোর পর প্রশাসন কড়া নজরদারিতে রেখেছে বলেও অভিযোগ করেন তারা। মিডিয়া, মানবাধিকার কর্মী, সুশীল প্রতিনিধি কারো সঙ্গেই তাদের দেখা করতে দিচ্ছে না বলেও তাদের অভিযোগ।

 

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাদিয়া আরমান, জান্নাতুল মরিয়ম, আরডিসির জান্নাত-ই ফেরদৌসী, লেখক ও গবেষক রেহলুমা আহমেদ, রোকেয়া কবির, সায়দিয়া গুলরুখ প্রমুখ।

Tags: আদিবাসী
Previous Post

নেইমার অসুস্থ

Next Post

বিএনপির কর্মসূচিতে পুলিশের জলকামান

Next Post

বিএনপির কর্মসূচিতে পুলিশের জলকামান

মোহামেডানের দিনে জয় পেয়েছে শাইনপুকুরও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT