চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের শুটিংতো চূড়ান্ত গোপনেই হওয়ার কথা: ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

‘ডুব’ মুক্তির পরপরই নতুন চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মোশ্তফা সরয়ার ফারুকী। ২১ ফেব্রুয়ারি এই চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

এর মাঝেই ফারুকী জানিয়েছিলেন ‘শনিবার বিকেল’ হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত এক জিম্মি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত, তবে তা হোলি আর্টিজানের কাহিনীর হুবহু পুনর্নির্মাণ নয়। ‘শনিবার বিকেল’ এর শুটিং, গল্প, কলাকুশলীসহ সব বিষয় নিয়েই শুরু হয়ে গেছে আলোচনা। অনেকেই বলছেন, রীতিমত কঠোর গোপনীয়তায় শুটিং হয়েছে এই চলচ্চিত্রের।

এসব মন্তব্য ও অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নির্মাতা ফারুকী তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পোস্ট করেছেন সবার জন্য।

নিজের কাজকর্ম গুরুত্বের সাথে প্রকাশের জন্য প্রথমেই সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ফারুকী জানান কিছু ব্যাপারে সবার কাছে স্পষ্ট না করলে পরবর্তীতে ভুল ধারনার সৃষ্টি হতে পারে। বেশিরভাগ গণমাধ্যমে ‘শনিবার বিকেল’ কে ‘সিক্রেট প্রোজেক্ট’ বা ‘গোপনে শুটিং হয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে যা নিয়ে আপত্তি আছে ফারুকীর।

যে ছবির জন্য সমস্ত সরকারী প্রটোকল মেনে অনুমতি নেয়া হয়েছে, ছবির কলাকুশলীদের জন্য যথাযথ ওয়ার্ক পারমিট নেয়া হয়েছে, ছবির কাস্টিং বা শুটিং শুরুর খবর প্রেসে এসেছে- সেটা সিক্রেট বা গোপন হয় কী করে তা নিয়ে প্রশ্ন রাখেন ফারুকী।

চলচ্চিত্রের শুটিং গোপনেই হয় বলে অভিমত তাঁর। তাছাড়া ফারুকীর আগের সব চলচ্চিত্রের জন্যও একইভাবে কাজ করা হয়েছে বলে জানান তিনি। বড় পর্দায় আসার আগ পর্যন্ত ততটুকুই প্রকাশিত হয় যতটুকু প্রযোজনা প্রতিষ্ঠান চায়। যেটুকু গোপনীয়তা রক্ষা করা হচ্ছে তা বজায় রাখতে সাংবাদিকদের কাছে সহায়তা আশা করছেন ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা, ‘ডুব’ খ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘শনিবার বিকেল’ এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জি, মামুনুর রশীদ প্রমুখ।

Tags: জাহিদ হাসাননুসরাত ইমরোজ তিশাপরমব্রত চট্টোপাধ্যায়মোস্তফা সরয়ার ফারুকীশনিবার বিকেল
Previous Post

‘বিয়ে করার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেই সামর্থ্য আমার নেই’

Next Post

নেতাকর্মী আটক ও আহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

Next Post

নেতাকর্মী আটক ও আহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

মুক্তধারায় জড়ানো চ্যানেল আই সম্মাননায় অধ্যাপক শামসুজ্জামান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT