চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরকানুল ইসলামের কিশোর উপন্যাস ‘ছোট মামার বড় বিপদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮তে দাঁড়িকমা প্রকাশনী থেকে বের হয়েছে আরকানুল ইসলামের চতুর্থ কিশোর উপন্যাস ‘ছোটমামার বড় বিপদ’। এর আগেও লেখকের তিনটি কিশোর উপন্যাস যথাক্রমে ‘ওরা পাঁচজন’, ‘কিশোরী ইমু’ ও ‘তিন বন্ধুর জ্বিনবন্ধু’ প্রকাশিত হয়েছে।

আরকানুল ইসলাম মূলত ছড়াকার হলেও গত তিন বছর ধরে কিশোর উপন্যাস প্রকাশ করে যাচ্ছেন।

বইয়ের বিষয়বস্তু সম্পর্কে লেখক আরকানুল ইসলাম জানান, ছোটমামা রোহান ভাগ্নেদের নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়ে এক আঘাতপ্রাপ্ত লোকের দেখা পায়। কথা প্রসঙ্গে জানতে পারে, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য একটা ফাণ্ড সংগ্রহ করেন। কিন্তু এতে কুনজর পড়ে তারই ভাতিজা এলাকার চেয়ারম্যানের। সেই ফান্ডটা মেরে দিতে মুক্তিযোদ্ধা দেলোয়ারকে অপহরণ করা হয়। কিন্তু রোহানরা সেদিন তাকে উদ্ধার করতে পারে না।

পরে দেলোয়ার সাহেবের নির্দেশনা মতে বেশি কিছু কাজ করে রোহান। একপর্যায়ে তার কঠিন বিপদ আসে। মৃত্যুর মুখোমুখি হয় সে। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তারই ভাগ্নে রাফি। রাফির প্রচেষ্টায় উদ্ধার হন মুক্তিযোদ্ধা দেলোয়ার। এসব ছাড়াও সামাজিক নানা কুসংস্কার ও অসঙ্গতি নিয়ে নানা ঘটনা আছে এই উপন্যাসে। আছে বাল্যবিয়ে বন্ধের মতো ঘটনাও, যা সমাজকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যাবে।

লেখক জানান, এই কিশোর উপন্যাসটি পাঠককে আন্দোলিত করবে। কিশোর মনের ভাবনার খোরাক যোগাবে।

বইটি দাঁড়িকমা প্রকাশনীতে (স্টল নং ৬৬৬) নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভাগীয় শহরগুলোর বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি।

Tags: বইমেলা
Previous Post

বইমেলায় মিকসেতু মিঠুর ‘শহরে একদল প্রেমিক’

Next Post

ভালোবাসা দিবসে দাপট দেখিয়েছে বান্নাহর ‘বেকার’

Next Post

ভালোবাসা দিবসে দাপট দেখিয়েছে বান্নাহর ‘বেকার’

প্রবাসী মহিলা শ্রমিকদের সমাবেশ, তাদের মুখে উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী নারী শ্রমিকদের আরো সুরক্ষা ও নিরাপত্তা দিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT