চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় জুটন চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন জুটন চোধুরী। গেল বছর কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রবিবার দুপুরে জুটন চৌধুরীর মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) নিয়ে আসা হয়। সেখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে আবদুর রহমান, সৈকত সালাহউদ্দিন, চিত্রনায়ক জায়েদ খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদায় জুটন চৌধুরী

এফডিসি থেকে জুটন চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখান থেকে রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দিরসংলগ্ন শ্মশানে বিকেলে জুটন চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

জুটন চৌধুরী দীর্ঘদিন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ২৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সক্রিয়ভাবে রিপোর্টার্স ইউনিটি, বাচসাচ, বিসিআরএ-সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

Tags: জুটন চৌধুরী
Previous Post

‘গণতন্ত্র রক্ষার্থেই সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নির্বাচন’

Next Post

সাত মার্চ স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের ঘোষণা আওয়ামী লীগের

Next Post

সাত মার্চ স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের ঘোষণা আওয়ামী লীগের

‘সাত ভাই চম্পা’র রানীকাহন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT