চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ক্ষুদে পাঠকদের জন্য তৌহিদ এলাহীর ‘বইকাটা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2018
in শিল্প সাহিত্য
A A

হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ। না এমন কোন ভয় দিয়ে শুরু হয়নি বইটি। বরং সম্পূর্ণ ভয়মুক্ত শিশুতোষ একটি বই এবারের একুশের গ্রন্থমেলায় ক্ষুদে পাঠকদের টানছে। বইটির নাম ‘বইকাটা’। তবে বইকাটা নাম হলেও বইটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থায়।

বইটির লেখক তৌহিদ এলাহীর ‘বইকাটা’ নামক শিশুতোষ গল্পের বইটি পাওয়া যাচ্ছে ইকরিমিকরি প্রকাশনীর প্রকাশনায় সোহরাওয়ার্দী উদ্যানের শিশু সাহিত্য চত্বরের ৫৩১ নং স্টলে। বইটির দাম রাখা ধরা হয়েছে ১৫০ টাকা। জানা গেছে বইটি এবছর ইকরিমিকরি প্রকাশনীর এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রিত বই।

‘বইকাটা’ বইটি আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার সিডনি বইমেলায় যাচ্ছে। এছাড়াও চলতি মাসেই রকমারি, দারাজসহ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে এটি পাওয়া যাবে।

১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বইটির মোড়ক উম্মোচন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ মনজুরুল করিম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মুজিবর রহমান, সরকারের উপসচিব সুলতানা ইয়াসমিন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ফৌজিয়া রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক কামরুল আহসান সুজন।

বইটি মূলত শিশুদের জন্য লেখা হয়েছে। বই পড়ায় শিশুদের উৎসাহ বাড়াতে লেখকের এ প্রয়াস। সহজ সরল ভাষায় শিশুদের উপযোগী করে লেখা এ বইটিতে রয়েছে চমৎকার দৃষ্টিনন্দন সব ছবি।

বইটিতে নৈতিক জ্ঞান দানের বিষয়টি সযতনে এড়িয়ে যাওয়া হলেও রয়েছে সায়েন্স ফিকশন, এ্যাডভেঞ্চার ভৌতিক ইত্যাদি নানা স্বাদের ও হাস্যরসে পরিপূর্ণ মোট আটটি গল্প। শিশুদের জানার পরিধি বাড়াতে বইটিতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নিয়েও রয়েছে হাস্যরসে পরিপূর্ণ গল্প। শুধু শিশুরাই নয় বড়রাও বইটিতে পেতে পারেন নির্ভেজাল আনন্দের খোরাক।

লেখকের গল্পগুলো বিভিন্ন সময়ে কালের কন্ঠ পত্রিকার শিশুদের টিন টিন টুন টুন পাতায় প্রকাশিত হয়েছে।

লেখক তৌহিদ এলাহী ছাত্রজীবনে ফিচার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক কালের কন্ঠে। এ ছাড়াও কাজ করেছেন দৈনিক সমকাল ও সাপ্তাহিক ডিজিটাল সময়ে। বিভিন্ন সমসাময়িক আর্থসামাজিক বিষয় নিয়ে নিয়মিত কলাম লেখেন প্রথম আলো, কালের কন্ঠসহ বিভিন্ন জনপ্রিয় পত্রপত্রিকা ও অনলাইন মাধ্যমে।

বইটির বিষয়ে লেখক তৌহিদ এলাহী বলেন, ‘শিশুদের জন্য কিছু করতে চাওয়ার এক ক্ষুদ্র প্রয়াস আমার এ বইটি। বইটির মাধ্যমে আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করেছি।’

আনন্দের মাঝে শিক্ষা আরোহণের মাধ্যমে এ ধরণের বই পাঠে শিশুদের সৃজনশীলতার বিকাশ হবে বলে মনে করেন লেখক।

সৃজনশীল লেখালেখির অংশ হিসেবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার ছোটদের গল্পগুলো ইতোমধ্যেই শিশুমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

তৌহিদ এলাহীর জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে। এরপর ফিন্যান্স এ এমবিএ সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে।

ছোটবেলা থেকেই লেখালেখিতে সিদ্ধহস্ত তৌহিদ এলাহী ৩০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে কর্মরত আছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে।

Tags: বইশিশুতোষ বই
Previous Post

সাভারের আশুলিয়ায় রাজিয়া সুলতানার ব্যতিক্রমী কৃষি উদ্যোগ

Next Post

হাথুরু এখনো চান, বাংলাদেশ ভাল খেলুক

Next Post

হাথুরু এখনো চান, বাংলাদেশ ভাল খেলুক

‘ঈদের সিনেমার চেয়ে ‘আমি নেতা হবো’ বেশি চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT