চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের নতুন ছবি সুলতান, নায়িকা মিম

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
8:33 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

‘ইনস্পেক্টর নটি কে’ ছবির পর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ। এই ছবির নাম রাখা হয়েছে ‘সুলতান’। আর এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

একটি বিশ্বস্ত সূত্র চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে। ওই সূত্রের মতে, ভারত-বাংলাদেশ দু-দেশের যৌথ প্রযোজনা ‘সুলতান’ নির্মিত হবে।

কলকাতার জিতস ফিল্ম ওয়ার্কসের সাথে সুরিন্দর ফিল্মস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করবে। মিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তবে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন কিছুই জানাতে চাই না। সবকিছু চূড়ান্ত হলেই জানানো হবে।

এদিকে শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ছবির শুটিং শুরু হবে। তার দুদিন আগেই লুক টেস্ট ও কস্টিউমের জন্য কলকাতা যাবেন মিম।

প্রথম লটের শুটিং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চে বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং হবে। সুলতান পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ, যিনি এর আগে চ্যালেঞ্জ ২, প্রেম করেছি বেশ করেছি, রংবাজের মত হিট ছবির নির্মাতা।

জানা গেছে, যৌথ প্রযোজনার নতুন নীতিমালা মেনেই সুলতান নির্মিত হবে। আগামী ঈদে সুলতান মুক্তি দেয়া হবে।

Tags: কলকাতাজাজজিৎমিমসুলতান
Previous Post

চেলসিকে নিয়ে সতর্ক বার্সা

Next Post

জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজ জিতল আফগানরা

Next Post

জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজ জিতল আফগানরা

ফাইল ফটো

ঢাবিতে ব্যানার-পোস্টারের উপর নিষেধাজ্ঞা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT