চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসার যাপনে নাঈম-নাদিয়ার মজার অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

ভালোবাসার যাত্রাটা কেমন ছিল নাঈম-নাদিয়ার? এই প্রশ্নে নাঈমের তাৎক্ষণিক উত্তর, ‘আমাদের ভালোবাসার যাত্রাটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, উই আর ব্লেসড। নাদিয়ার তিন শব্দে উত্তর- অদ্ভুত, এক্সাইটিং, মিষ্টি। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আই অনলাইনকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাঈম-নাদিয়া। সঙ্গে জানিয়েছেন সংসার জীবনের মজার কিছু বিষয়।

২০১৬ সালের জানুয়ারি মাসে নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনয়শিল্পী নাঈম বিয়ে করেন। নাদিয়া জানালেন প্রস্তাবটা নাইমের পরিবার থেকেই এসেছিল। বিয়ের কাবিননামায় স্বাক্ষর করার মুহূর্তটি দুজনের কাছে জীবনের সবচাইতে স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।

বিয়ের পর থেকে ঘুরে বেড়িয়েছেন অনেক জায়গাতেই। তবে ইউরোপ ট্যুরটি ছিল তাদের সেরা ট্যুর। যদিও এখনও ভ্রমণ শেষ হয়নি, চলছে। সংসার জীবনেও মিষ্টি সময় পার করছেন এই জুটি। যদিও নাঈম প্রায়ই অনেক কিছু ভুলে যান বলে জানান নাদিয়া। আর তাই নাঈম ‘স্যরি, আমি না ভুলে গিয়েছিলাম’ কথাটি বলেন সবচেয়ে বেশিবার। আবার উল্টোটিও হয়। নাঈমও নাদিয়াকে বলেন, ‘আমি না তোমাকে এটা বলেছিলাম, তুমি ভুলে গেলা!’

নাঈম জানান, নাদিয়ার রান্নার হাত দারুণ। যে খাবারই নাদিয়া রান্না করেন, সেটাই অনেক সুস্বাদু হয়। অল্প-স্বল্প রান্না নাঈমও পারেন। নাঈমের হাতের কোন খাবারটি নাদিয়ার পছন্দ তা জিজ্ঞেস করা হয় নাদিয়াকে। নাদিয়ার উত্তর দেন নাঈমের হাতের ডিম ভর্তা ও আলু ভর্তা তার প্রিয়।

নাঈম-নাদিয়া মনে করেন ভালোবাসা মানে বিশ্বাস,বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ। এই তিনটি থাকলেই সম্পর্ক সুন্দর থাকে। নাঈম মনে করেন, প্রতিদিনের ব্যস্ততাতেও একজনের প্রতি আরেকজনের একটি সেকেন্ডের অনুভূতিটাই ভালোবাসা। নাদিয়া মনে করেন ভালোবাসা মানে একজন আরেকজনকে ভালো রাখা, ভালো চাওয়া। সারাদিনে সময় না হলেও যে কোনো একটা মুহূর্তে ‘ভালোবাসি’ কথাটা প্রকাশ করাই হলো ভালোবাসা।
ভিডিওতে নাঈম-নাদিয়া:

ছবি: তানভীর আশিক

Tags: দাম্পত্যনাইমনাইম-নাদিয়ানাদিয়াভালোবাসা
Previous Post

ইসলামী দলগুলোকে বিএনপির সঙ্গ ছাড়ার আহ্বান

Next Post

যেভাবে তারা আন্তর্জাতিক মঞ্চে

Next Post

যেভাবে তারা আন্তর্জাতিক মঞ্চে

বিএনপি

পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT