চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

জাতিসংঘে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর নিক্কি হ্যালি নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বলেছেন: মিয়ানমার সঙ্কটে যথাযথ পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। এই পরিষদকে অবশ্যই রোহিঙ্গা সংকটের বিষয়ে সেনাবাহিনীকে দায়ী করতে হবে এবং অং সান সু চিকে তার দেশে হওয়া ভয়াবহ নির্যাতনের স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে আর কোন অজুহাত নয়।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবসনে মিয়ানমারে এখনও অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন: আমাদের হিসাবে বহু রোহিঙ্গা বন্যা এবং ভুমিধ্বস প্রবণ এলাকায় রয়েছে। অরক্ষিত এই রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে স্থানান্তর প্রয়োজন। তাদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমনটি জানান তিনি।

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর জাতিগত নিধনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তির পরও রোহিঙ্গারা নিজেদের বাড়ি-ঘরে ফিরতে না পারায় এখনও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক সংকট চলছে।

গ্রান্ডি বলেন, রোহিঙ্গাদের পালিয়ে আসার কারণ এখনও স্বীকার করেনি মিয়ানমার। রোহিঙ্গাদের পালিয়ে আসা এবং গত কয়েক দশক ধরে তাদের অধিকার অস্বীকার করে আসার যে প্রবণতা, সেই পরিস্থিতিরও বাস্তবসম্মত কোন উন্নতি আমরা এখন পর্যন্ত দেখিনি।

গ্রান্ডি আরও বলেন, যে রাখাইনে শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনারা, সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’এর প্রবেশের অনুমোদন নেই। মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত সীমিত করা হয়েছে। রাখাইন রাজ্যের কেন্দ্রেও আমাদের প্রবেশ সংকুচিত করা হয়েছে।

রোহিঙ্গাদের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ, শরণার্থীদের স্বাধীন তথ্য সরবরাহ এবং প্রত্যাবাসনের সময় রোহিঙ্গাদের সহয়তায় ইউএনএইচসিআর এর উপস্থিতি এবং রাজ্য জুড়ে তাদের প্রবেশাধিকার প্রয়োজন বলেও উল্লেখ করেন গ্রান্ডি।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথাও বলেন গ্রান্ডি। রোহিঙ্গা শরণার্থীদের জায়গা দেওয়ার জন্য বাংলদেশের জনগণের প্রশংসা করেন তিনি। মার্চে বর্ষার মৌসুম শুরুর আগেই রোহিঙ্গাদের অবস্থার উন্নতির জন্যও সতর্ক করেন।

তিনি বলেন, আমরা এখন সময়ের সাথে প্রতিযোগিতা করছি। আমাদের হিসাবে বহু রোহিঙ্গা বন্যা এবং ভুমিধ্বস প্রবণ এলাকায় রয়েছে। অরক্ষিত এই রোহিঙ্গাদের জরুরি ভিত্তিতে স্থানান্তর প্রয়োজন। তাদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে।

গ্রান্ডির বক্তব্যের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর নিক্কি হ্যালি বলেন, মিয়ানমার সঙ্কটে যথাযথ পদক্ষেপ নিতে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। এই পরিষদকে অবশ্যই রোহিঙ্গা সংকটের বিষয়ে সেনাবাহিনীকে দায়ী করতে হবে এবং অং সান সু চিকে তার দেশে হওয়া ভয়াবহ নির্যাতনের স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে আর কোন অজুহাত নয়।

রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ করতে না পরায় মিয়ানমারের নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির সমালোচনা করেন হ্যালি।

নিক্কি হ্যালি আরও বলেন, যা কিছু হচ্ছে তার জন্য গণমাধ্যমকে দায়ী করা হলো মিয়ানমার কর্তৃপক্ষের লক্ষ্য। হ্যালি এবং আরও কয়েকজন জাতিসংঘের অ্যাম্বাসেডর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিশেষ করে উল্লেখ করেন। রাখাইনের একটি গণকবরের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তবে মিয়ানমারের অ্যাম্বাসেডর এ বিষয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে তার দেশ সম্মান করে। রাষ্ট্রীয় গোপনীয়তার নীতি লঙ্ঘণের জন্য ওই দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গা
Previous Post

বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেননি: জেমস

Next Post

পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার

রোনালদোর ইতিহাসের রাতে পিএসজিকে হারাল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT