চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির অবস্থান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে ‘অবস্থান কর্মসূচি’ করবে দলটি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেবেন দলটির নেতাকর্মীরা। দেশব্যাপী সকল জেলা, মহানগর, থানা ও উপজেলায়ও স্থানীয় সুবিধানুযায়ী এক ঘন্টার অবস্থান কর্মসূচিও পালিত হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা এবং কারাগারে বন্দী রাখা সরকারের নির্দেশেই সম্পন্ন করা হয়েছে বলেই জনগণ বিশ্বাস করে। রাজনীতির মাঠ সন্ত্রাসী শক্তিতে দখলে নেয়ার জন্য সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে বেগম জিয়াকে বন্দী করা তারই বহি:প্রকাশ।’

দেশব্যাপী বিএনপি ‘শান্তিপূর্ণ’ মানববন্ধনে গ্রেপ্তার ও হামলা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির এই নেতা।

কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই কর্মসূচি পালনের সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী। সারা দেশে এই গ্রেপ্তারের সংখ্যা ৮৫ জন বলে জানান তিনি।

Tags: অবস্থান কর্মসূচিখালেদা জিয়াবিএনপিরুহুল কবির রিজভী
Previous Post

গামিনী থাকছেন, আরও দুইজন আসছেন

Next Post

সব অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’: মহীউদ্দিন খান আলমগীর

Next Post

সব অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’: মহীউদ্দিন খান আলমগীর

এক চোখ মেরেই তুমি এত হিট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT