চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগ নয়, পেশার তাগিদেই চাকরি ছেড়েছেন হাথুরুসিংহে

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
9:19 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

উপুল চণ্ডিকা হাথুরুসিংহে, বয়স ৫০। নিজের ক্রিকেট ক্যারিয়ার দিয়ে যতটা পরিচিত তার চেয়েও বেশি সফল একজন ক্রিকেট কোচ হিসেবে। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন। তাকে হেড কোচ হিসেবে পেয়ে স্বপ্নের মতো সাফল্য ধরা দেয় বাংলাদেশের ক্রিকেটে। মাঠের সাফল্য ক্রিকেটারদের অবদানে হলেও ‘মাষ্টারমাইন্ড’ ছিলেন হাথুরু।

চণ্ডিকার সাড়ে ৩ বছরে বাংলাদেশ ৫ টেস্ট, ২০ ওয়ানডে আর ৯টি টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে। এই রেকর্ড সমৃদ্ধ হতে পারতো আরও। কিন্তু হঠাৎ করেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত তার। বিসিবি ‘হঠাৎ’ শব্দটা বললেও চণ্ডিকা জানালেন, কোন রাগ বা আবেগে নয়, পেশার তাগিদেই বাংলাদেশের চাকরি ছেড়েছেন তিনি। আর তিন মাস আগে নোটিশ দিয়ে তবেই স্বদেশে গেছেন।

চণ্ডিকা জামানায় বাংলাদেশের সাফল্য গাঁথার গল্পটা লম্বা। ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠা, ওই বছরই হোমে একে একে ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজ জয়।

পরে ২০১৬তে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি আছে ২০১৭ সালে ইংল্যান্ডের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র সেমিফাইনালে যাওয়া। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ।

মূর্তিকারিগর

কিন্তু চণ্ডিকার বিদায়ে পাল্টে গেছে গতিপথ। চলতি বছরটা শুরু হল বাজেভাবে। সমস্যাটা জানতে চাওয়া হয়েছিল সাবেক কোচের কাছে। তিনি বিস্মিত হওয়ার কথাই জানালেন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া কোচ চণ্ডিকাই এখন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামী কোচ। তাকে বলা হচ্ছে লঙ্কান সাফল্যের ‘নেপথ্য-কারিগর’। কিন্তু তিনি সেটা মানতে নারাজ। হাথুরুসিংহে মনে করেন, সব বিভাগেই বাংলাদেশের চেয়ে ভাল ক্রিকেট খেলে সিরিজ জিতেছে তার দল।

বিস্তারিত ভিডিও রিপোর্টে-

Previous Post

বিজ্ঞানীদের উন্নত জাত ও পদ্ধতি আবিষ্কারের আহ্বান রাষ্ট্রপতির

Next Post

প্রশ্নফাঁস বন্ধে ইন্টারনেটের গতি কমছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁস বন্ধে ইন্টারনেটের গতি কমছে

আলোর প্রতীক্ষায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT