চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে ২০ দলীয় জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

অবিলম্বে ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিএনপির সকল কর্মসূচিতে ২০ দলীয় জোট একাত্মতা প্রকাশ করে সক্রিয় অংশ নেয়ার ঘোষণাও দিয়েছে।

রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে শেষে জোটের সমন্বয়ক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিকাল ৫ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

ফখরুল বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়ার রায় ও সাজার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শীর্ষ নেতারা। তারা বিএনপির সকল কর্মসূচিতে সমর্থন এবং সক্রিয় অংশ নেবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, ভবিষ্যতে ২০ দলকে আরো সম্প্রসারণ এবং জনতার ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে কথা বলেছেন বলেও জানান ফখরুল। তিনি ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এতে কোন সন্দেহের অবকাশ নেই বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বিএনপি মহাসচিব।

এসময় খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপক রেহানা প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুসলিম লীগের এইচএম কারুজ্জামান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: ২০ দলীয় জোটখালেদা জিয়া
Previous Post

‘প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে আছি’

Next Post

মানুষ ও কবিতা

Next Post

মানুষ ও কবিতা

স্বরাষ্ট্রমন্ত্রী পূজা মণ্ডপের আশেপাশে মেলা না করার নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT