চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার এই মামলাকে ‘বিশেষ মামলা’ বলতে নারাজ দুদক চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এই মামলা কোনো বিশেষ মামলা নয়। এরকম অনেক মামলা দুদকে রয়েছে। আইন সবার জন্য সমান। সেভাবেই এই মামলার বিচার হয়েছে। তাই এখানে প্রতিক্রিয়া জানানোর কিছুই নাই।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের পর দুদকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে মামলা করি। এরপর আদালত সেই মামলার বিচার করে। এই মামলারও সেই ভাবে বিচার হয়েছে। তাই এটা বিশেষ কিছু নয়।

খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী তাই এই  মামলার রায় দৃষ্টান্ত হয়ে থাকবে কি না জানতে চাইলে  তিনি বলেন, মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মামলা দুর্নীতির বিরুদ্ধে। কারণ দুদকে সাড়ে তিন হাজার মামলা রয়েছে। আমাদের কাছে সব মামলাই বিশেষ। তাই সব মামলার পর প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়।

এই মামলায় রাজনীতি ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। এখানে রাজনীতি আসবে কেন? তাছাড়া অনেক মামলাই আমি করিনি। কিন্তু প্রতিষ্ঠানে কর্মরত হিসাবে মামলা চালাতে হয়। আইন আইনের গতিতে চলে। সেটাই হচ্ছে।

‘তবে আর্থিক ব্যবস্থাপনায় যারা সম্পৃক্ত তারা যেন নিয়ম কানুন মেনেই তা পরিচালনা করেন। কারণ আর্থিক খাতেই দুর্নীতি হয়।’

এর চেয়ে অনেক বড় অংকের টাকার দুর্নীতির মামলাও আছে, সে বিষয়ে আপনাদের অবস্থান কী?, সাংবাদিকরা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।

Tags: খালেদা জিয়ার সাজাদুদকদুর্নীতি
Previous Post

খালেদা জিয়ার রায় রাজনৈতিক প্রতিহিংসার: মনির খান

Next Post

ছাত্রদল সভাপতি রাজীব আহসান আটক

Next Post

ছাত্রদল সভাপতি রাজীব আহসান আটক

‘উপেক্ষার জবাব বলা ঠিক হবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT