হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের সীমানার পাশে পয়ঃনিস্কাশন ড্রেন নির্মাণ চলাকালীন সময় দেয়াল ধসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পাঁচজন শ্রমিক।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দেয়ালটি ধসে পড়ে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। নিহত শ্রমিকের নাম গোলাম মোস্তফা(৪০)। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়।

ঘটনাস্থল থেকে নিহত গোলম মোস্তফার মরদেহ এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।









