চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ ত্যাগ করতে বললো চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রকে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ পরিহার করার আহ্বান জানিয়েছে চীন। ক্ষুদ্রতর বোমা দিয়ে নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আরও বৈচিত্র্যময় করার আকাঙ্ক্ষার কথা জানায় ওয়াশিংটন। এমন বক্তব্যের পরই চীনের এই প্রতিক্রিয়া।

“যেই দেশটির রয়েছে বিশ্বের সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের ভান্ডার, তাদের উচিত ট্রেন্ডের বিপক্ষে না গিয়ে, একে অনুসরণ করা।” চীনের প্রতিরক্ষামন্ত্রী রবিবার এমনটি বলেন। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির প্রতি ইঙ্গিত করেন তিনি।

মার্কিন সামরিক বাহিনী জানায়, তাদের পরমাণু অস্ত্রগুলো ব্যবহারের জন্য অনেক বড় এবং তারা তাদের অস্ত্রের আকার আরও ছোট করার মাধ্যমে আধুনিকায়ন করতে চায়।

রাশিয়া ইতিমধ্যে এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন নীতি আসলে কি?
যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে তাদের পরমাণু অস্ত্রগুলো সেকেলে হয়ে পড়ছে এবং এগুলো আর বেশিদিন কার্যকর প্রতিবন্ধকতা সৃষ্টিতে সক্ষম হবে না। চীন, রাশিয়া, নর্থ কোরিয়া এবং  ইরানকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটি।

শুক্রবার পেন্টাগন নিউক্লিয়ার পস্টিউর রিভিউ (এনপিআর) নামে পরিচিত একটি নথি প্রকাশ করে। যেখানে বলা হয়, ক্ষুদ্রাকার পরমাণু অস্ত্রের আধুনিকায়নের মাধ্যমেই এই হুমকি মোকাবেলা করা যাবে। ২০ কিলোটন কম ওজনের ক্ষুদ্রাকার অস্ত্র তুলনামুলক কম শক্তিশালী হলেও এগুলো বিধ্বংসী। এই নীতিতে আরও প্রস্তাব দেওয়া হয়:

  • ভূমি-ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন থেকে উৎক্ষেপনযোপগ্য মিসাইল এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যাপকভাবে আধুনিকায়ন করতে হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে এই উদ্যোগ শুরু হয়েছিলো বলেও উল্লেখ করা হয়।
  • প্রস্তাবিত আধুনিকায়নে সাবমেরিন থেকে উৎক্ষেপনযোগ্য নিউক্লিয়ার ওয়ারহেডকে ক্ষুদ্রকার বা কম শক্তিশালী বিস্ফোরক দেয়া।
  • সাগরভিত্তিক নিউক্রিয়ার ক্রুজ মিসাইল ফিরিয়ে আনা।

গত মাসে ঘোষিত আমেরিকার নতুন প্রতিরক্ষা কৌশলের মূল বিষয় ছিলো ‘প্রতিদন্দ্বী দেশগুলোর (যেমন চীন, রাশিয়া) ক্রমবর্ধমান হুমকি’  মোকাবিলা।

চীনের বক্তব্য?
রবিবার যুক্তরাষ্ট্রের পরমাণু নীতি নিয়ে পেন্টাগনের রিভিউয়ের কঠোর সমালোচনা করেছে চীন।

বেইজিংয়ের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের পরমাণু হুমকিকে অতিরঞ্জিত করছে ওয়াশিংটন। চীনের নীতিকে প্রকৃতিগতভাবে রক্ষণাত্মক, বলেন তিনি।

এক বিবৃতিতে তিনি জানান, “আমরা আশা করি যুক্তরাষ্ট্র তাদের শীতল যুদ্ধের মানসিকতা ত্যাগ করবে, পরমাণু নিরস্ত্রীকরণে তাদের বিশেষ দায়িত্বের ব্যপারে সজাগ হবে, চীনের কৌশলগত উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করবে এবং চীনের জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক গঠনকে বস্তুনিষ্ঠভাবে দেখবে।”

যুক্তরাষ্ট্রের নীতিকে সমালোচনা করে আগেও চীন ‘শীতল যুদ্ধের আচরণের’ কথা বলেছিলো। গত বছরের শেষ দিকে ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা কৌশল আধুনিকায়নের ঘোষণা করলে দেশটিকে ‘মান্ধাতার আমলের ধারণা’ থেকে বেরিয়ে আসতে বলেছিলো চীন।

এনপিআর নথিতে, চীনকে তাদের ‘ইতিমধ্যে উল্লেখযোগ্য পরমাণু শক্তি আরও বিস্তৃত করার’ জন্য দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীন তাদের নীতির স্বপক্ষে রবিবার জানায়, তাদের শান্তিপূর্ণ অগ্রযাত্রায় তারা অটল থাকবে এবং প্রকৃতিগতভাবে রক্ষণাত্মক জাতীয় প্রতিরক্ষা নীতিও অব্যাহত রাখবে।

রাশিয়ার প্রতিক্রিয়া?
রাশিয়ার প্রররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধে উস্কানীমূলক’ আচরণের জন্য অভিযুক্ত করে বলেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করণে তারা যথাযথ ব্যবস্থা নেবে।

রবিবারের এক বিবৃতিতে তিনি জানান, নথিটি প্রথমবার দেখলেই এর বিদ্বেষপূর্ণ এবং রাশিয়ান-বিরোধী বৈশিষ্ট্য নজরে আসবে।

পররাষ্ট্র মন্ত্রী সের্জেই লাভরোভ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার প্রেক্ষীতে ‘গভীর হতাশা’ প্রকাশ করেন।

Tags: চীনপরমাণু অস্ত্রযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

Next Post

ইসলাম প্রচারে লন্ডন গেলেন অনন্ত জলিল

Next Post

ইসলাম প্রচারে লন্ডন গেলেন অনন্ত জলিল

তুরিন আফরোজ

বিএনপি, জামাত ও পাকিস্তান একই বৃন্তের ৩টি ফুল: তুরিন আফরোজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT