চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকিপিডিয়ার ‘ভুয়া’ তথ্য দিয়ে ফুটবলার কিনে ধরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াতে দেয়া ছিল বার্কলে মিগুয়েল পাঞ্জো ইংলিশ দল কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) হয়ে ২০১০-১২ সালে গোল করেছেন ৩৬ ম্যাচে ৪৫টি। খেলেছেন আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার জাতীয় দলের হয়ে।

উইকিপিডিয়াতে দেয়া এমন তথ্য দেখে পাঞ্জোর গুণে এতটাই মজেছিল লিথুনিয়ার দ্বিতীয় বিভাগের দল এফকে পানেভেইয়া, শেষপর্যন্ত কিনেই ছেড়েছে তাকে। কিন্তু কেনার পর মাথায় হাত দিয়ে বসে পড়ার মত অবস্থা দলটির। পাঞ্জোরোকে দলে টানার পর দেখা গেল তাকে নিয়ে দেয়া উইকিপিডিয়ার সমস্ত তথ্যই আসলে ভুয়া!

উইকিতে পাঞ্জো সম্পর্কে লেখা ছিল- কিউপিআরের হয়ে ৩৬ ম্যাচে ৪৫ গোল করেছেন। আফ্রিকান নেশন্স কাপে খেলেছেন অ্যাঙ্গোলার হয়ে। সুইডিশ কোম্পানি ড্যানিয়েল ওয়েলিংটনের সঙ্গে স্পন্সরশীপ চুক্তি আছে পাঞ্জোর। জন্ম ফ্রান্সে। পরে পানাভেইয়া প্রমাণ পেয়েছে এসব তথ্যের আসলে কোন সত্যতাই নেই।

আসল গোলমালটা লাগিয়েছেন ফুটবল এজেন্ট জর্জ উইয়াহ। উইকির দেয়া তথ্য দেখে পাঞ্জোকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটনের কাছে সুপারিশ করেছিলেন উইয়াহ। সাউদাম্পটন না করে দিতেই সুযোগটা লুফে নেয় পানভেইয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা দলের হয়ে ভুরি ভুরি গোল পাওয়া এমন এক খেলোয়াড়কে আসলে কেই-বা হাতছাড়া করতে চায়!

এমন খবর ফাঁস হওয়ার পর হাসি-ঠাট্টা শুরু হয়েছে পানভেইয়াকে নিয়ে। ক্লাবটির ফেসবুক পেজে একজন লিখে গেছেন, ‘কিউপিআরের হয়ে ৩৪৫ গোল করা একজন খেলোয়াড়কে কিনে আনা হয়েছে। বাহ! দারুণ।’

Tags: উইকিপিডিয়া
Previous Post

‘নোলক’-এর ঝলক নম্বর চার

Next Post

স্যানিটারি প্যাড হাতে একঝাঁক বলিউড তারকা

Next Post
চ্যানেল আই অনলাইন- প্যাড হাতে বলিউড

স্যানিটারি প্যাড হাতে একঝাঁক বলিউড তারকা

সেরাকণ্ঠের আড্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT