চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে খুন করে বাক্সে ১১দিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A

ভারতের দিল্লিতে এক যুবক তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে ১১ দিন ধরে মরদেহ বিছানার বাক্সে লুকিয়ে রেখেছিল। তবে শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে আটক হয়েছে সুরেশ সিং নামের ওই যুবক।

দিল্লির দক্ষিণ-পূর্ব তুঘলাকাবাদের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুরেশ সিং প্রথমে লতা সিং নামে এক নারীকে বিয়ে করে। পরে ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া মারিয়া মাসিহ ওরফে সাবিদ্যার মেহরা নামে এক নারীকে বিয়ে করেন তিনি।

কিন্তু দ্বিতীয় বিয়ের কথা প্রথম স্ত্রী জানার পর মারিয়াকে ত্যাগ করতে সুরেশকে চাপ দিতে থাকে লতা। অন্যদিকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করা মারিয়াও সুরেশকে চাপ দিতে থাকে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য।

সুরেশ পুলিশকে জানায়, সে দুই দিকের চাপ সহ্য করতে না পেরে মারিয়াকে হত্যা করে।

জেলা পুলিশ কমিশনার (দক্ষিণ-পূর্ব) চিন্ময় বিশ্বাস জানান, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের বাগেশ্বরের সিংহ গ্রাম থেকে  তাকে গ্রেফতার করা হয়।

হত্যার পর সুরেশ নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরেশ বলে, ১১ জানুয়ারি রাতে মারিয়াকে বিছানার বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সে হত্যা করে। একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে সে জানতো শীতকালে লাশ পচতে সময় লাগে তাই সে বিছানার বাক্সে তা রেখে পালিয়ে যায়।

সুরেশ জানায়, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মারিয়ার সাথে। ২০১৩ সালে তারা এক সাথে থাকতে শুরু করে। তবে সুরেশের দ্বিতীয় বিয়ে সম্পর্কে কিছুই জানতো না তার পরিবার।

Tags: স্ত্রীকে খুন
Previous Post

বইমেলায় সাইফুল বাতেন টিটোর ‘ক্লিনিক্যাল লায়ার’

Next Post

ব্রজেন দাশ থেকে ব্রিটিশ বেকি ও একটি মহৎ উদ্দেশ্য

Next Post

ব্রজেন দাশ থেকে ব্রিটিশ বেকি ও একটি মহৎ উদ্দেশ্য

প্রধানমন্ত্রী

অহেতুক চাপ দিয়ে কেউ সবকিছু পাবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT