নতুন কোচ টম সেইন্টফিটের অধীনে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই প্লে-অফে কোয়ালিফাই করাটাই বেলজিয়ান কোচের লক্ষ্য।
ফুটবল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির আগেই কোচ সেইন্টফিট অনুশীলন শুরু করেছেন।
গত এক বছরে পাঁচবার কোচ পরিবর্তনের পর বেলজিয়ামের হাইপ্রোফাইল কোচের অধ্যায়ে পা দিল বাংলাদেশ ফুটবল।
মামুনুলদের নিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন নতুন কোচ।
টোগো, নামিবিয়া, ইয়েমেন ও জিম্বাবুয়ে জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সেইন্টফিট আন্তত আগামী ৩ মাস বাংলাদেশ ফুটবলের সাথে কাজ করবেন।









