চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিড পেতে মরিয়া দু’দলই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে বলে দারুণ বাঁক পেলেন তাইজুল ইসলাম। তাতে বেশ বিভ্রান্ত হতে হল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। অল্পের জন্য পা হড়কাননি কুশল ও ধনঞ্জয়া। থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকেই আউটের সুযোগ তৈরির সেই দৃশ্য মনে গেঁথে আছে দু’দলের খেলোয়াড়দের মাঝেই। চা-বিরতির পর তাইজুলের ঘূর্ণি উন্মোচন করেছে জহুর আহমেদের তিন নম্বর উইকেটের এখনও অনেক রহস্যই লুকায়িত আছে!

ম্যাচের সময় যত গড়াবে উইকেট হয়ে উঠবে ততটাই টার্নিং। সেটি মাথায় রেখেই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পেতে মরিয়া দু’দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে জেনেই প্রথম ইনিংসে এগিয়ে থাকার চ্যালেঞ্জ স্বাগতিক ও সফরকারীদের।

বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা তুলেছে এক উইকেট হারিয়ে ১৮৭ রান। কুশল ১০৪ ও ধনঞ্জয়া অপরাজিত ৮৩ রানে। বাংলাদেশ এখনও ৩২৬ রানে এগিয়ে। কারা এগিয়ে কারাই-বা পিছিয়ে এখনই সেই বিশ্লেষণে যাওয়া কঠিন। অনেকটা সমান অবস্থানে থাকা দুদলের সামনে তৃতীয় দিনের ২২ গজে হবে এগিয়ে যাওয়ার আসল লড়াই।

বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক মনে করেন তৃতীয় দিনের সকালের সেশনেই করতে হবে বাজিমাত, ‘লিড জরুরি। সবার কাছেই মনে হয়। কাল প্রথম সেশনে তিন-চারটা উইকেট বের করতে পারলেই লিডে চলে যাবে। বোলাররা জায়গা মতো বল করলেই সেটা সম্ভব। আমার ওই বিশ্বাস আছে। এখন একটু স্পিন হচ্ছে। শেষ স্পেলে তাইজুল ভাল করেছে, সানজামুলও ভাল বল করছে। আমার মনে হয় কালকে বেশি স্পিন ধরবে।’

মূর্তিকারিগর

প্রথম ইনিংসে এগিয়ে যাওয়া দল যে চট্টগ্রাম টেস্ট জয়ের দাবিদার হয়ে উঠবে সেটি টের পাচ্ছেন রঙ্গনা হেরাথও। চারশো উইকেট শিকারি অভিজ্ঞ এ শ্রীলঙ্কান স্পিনার বলে গেলেন, ‘চা-বিরতির পর উইকেট থেকে স্পিনাররা টার্ন পেয়েছে। লড়াইটা সমানে সমান হচ্ছে। যেকোনো পরিস্থিতি আসুক আমাদের পিছিয়ে থাকা রানটা করতে হবে।’

‘তারা পাঁচশ’র বেশি করেছে, আমরা ১৮০/১। আমরা তিনশ’র বেশি রানে পিছিয়ে। আমাদের আগে এটা করতে হবে। তারপর দেখা যাক উইকেটের আচরণ কেমন হয়। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো আমরা কীভাবে আগাবো।’ যোগ করেন হেরাথ।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

নতুন মোড়কে ‘ও পরানের পাখিরে’

Next Post

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আধুনীকিকরণের উদ্যোগ নিতে হবে

Next Post
ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আধুনীকিকরণের উদ্যোগ নিতে হবে

আরেক মেয়াদে মনোনয়নের সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT