চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়ুরকে সঙ্গে নেয়ায় প্লেনে চড়া হলো না তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in অদ্ভুতুড়ে
A A
ময়ুর-প্লেনে চড়া হলো না তার

‘মানসিক সঙ্গী’ হিসেবে এক বিরাট ময়ুরকে সঙ্গে নিয়ে প্লেনে উঠতে বাধা পেলেন যুক্তরাষ্ট্রের এক প্লেন যাত্রী। এমনকি প্রিয় ময়ুরের জন্য তার আলাদা টিকেট কেনার প্রস্তাবও মেনে নেয়নি এয়ারলাইন কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের এয়ারলাইন নীতিমালা অনুসারে কিছু কিছু যাত্রীকে আবেগীয় বা মানসিক সমস্যার থেরাপি হিসেবে সঙ্গে পোষা প্রাণী নিয়ে প্লেনে ভ্রমণ করতে দেয়া হয়। যদি সাম্প্রতিক সময়ে এই মানসিক সঙ্গী পশু-পাখিদের সাথে নিয়ে ভ্রমণ করার প্রবণতা অনেক বেড়ে গেছে।

কর্তৃপক্ষের ধারণা, বিশেষায়িত এই সুযোগের অপব্যবহার করছেন অনেকে।

তো সেই নিয়ম ধরেই রোববার নিউ জার্সির নিওয়ার্ক বিমানবন্দরে পোষা ‘মানসিক সঙ্গী’ ময়ুর ডেক্সটারকে সঙ্গে নিয়ে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে উঠতে চান এক নারী।ময়ুর-প্লেনে চড়া হলো না তার

কিন্তু এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, পাখিটার আকার এবং ওজনের কারণে তাদের নির্ধারিত গাউডলাইন অনুসারে ফ্লাইটে চড়ার অনুমতি দেয়া সম্ভব নয়।

ব্রুকলিনভিত্তিক ওই নারী চিত্রশিল্পী ভেন্টিকো অনেক জোরাজুরি করলেও রাজি হয়নি ইউনাইটেড এয়ারলাইনস। তাদের দাবি, নিওয়ার্কে আসার আগেই ভেন্টিকোকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা না মেনে পোষা ময়ুরকে নিয়ে হাজির হয়েছেন।

ময়ুর-প্লেনে চড়া হলো না তার
ফেসবুকে মনিবের সঙ্গে ডেক্সটার

ফ্লাইটে চড়তে না দেয়ায় ভেন্টিকোর সেই মানসিক সঙ্গী ডেক্সটারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিমানবন্দরের একটি লাগেজ ট্রলির ওপর। পুরোটা সময় হতবাক এবং দ্বিধাগ্রস্ত হয়ে পাখিটিকে দেখেছেন বিমানবন্দরে আসা লোকজন।

বিমানবন্দরে অপেক্ষমান বিশালাকার চোখ ধাঁধানো সুন্দর ময়ুরটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে। সেখানেও আশপাশের মানুষের অবাক দৃষ্টি দেখা গেছে। ছবিগুলো ভাইরাল হয়েছে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে।ময়ুর-প্লেনে চড়া হলো না তার

এর আগে ২০১৪ সালে ইউএস এয়ারওয়েজে এক নারী তার পোষা শুকর নিয়ে ফ্লাইটে ওঠার পর সেই শুকর প্লেন উড্ডয়নের আগেই পুরো প্লেনে মলত্যাগ করে ও চেঁচামেচি করে সবাইকে অতিষ্ঠ করে ফেলে। তখন ইউএস এয়ারওয়েজ সেই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিতে বাধ্য হয়।

Previous Post

জোড়া পতনের আগে মুশফিক-মুমিনুল বীরত্ব

Next Post

ঝলমলে দিনে বিকেলের আক্ষেপ

Next Post

ঝলমলে দিনে বিকেলের আক্ষেপ

পুলিশের সাফল্য সবার, ব্যর্থতা আমার: বিদায়ী আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT