চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানিমুনে বালি দ্বীপে যাচ্ছেন সোনিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in বিনোদন
A A

বিয়ের পর প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা সবারই আছে। ইংরেজিতে যাকে বলা হয় ‘হানিমুন’, বাংলায় সেটা ‘মধুচন্দ্রিমা’। মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইনও যাচ্ছেন হানিমুনে। স্বামী শামীম আহমেদ স্টিভের সঙ্গে আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সোনিয়া।

এই নবদম্পতি হানিমুন করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সেখানকার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা নুসা পেনিদা, নুসা লেমবনগান ও নুসা সেনিনগানে মধুর সময় কাটাবেন তারা। চ্যানেল আই অনলাইনকে হানিমুনে যাওয়া খবরটি জানিয়েছেন সোনিয়া। তিনি বলেছেন, ২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে যাচ্ছি।

সোনিয়া বলেন, আমার ছোটবেলার এক বন্ধু তার বউকে নিয়ে অস্ট্রেলিয়া থাকে। ওরা সেখান থেকে বালিতে বেড়াতে আসবে। তাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। সেজন্য প্ল্যান করে আমরাও বালিতে যাচ্ছি। হানিমুনটাও হবে, আবার বন্ধুর সঙ্গে দেখা হবে। ঢাকা ফিরবো ১০ ফেব্রুয়ারি।

গেল ৫ জানুয়ারি বেসরকারি এয়ারলাইনস কর্মকর্তা শামীম আহমেদ স্টিভের সঙ্গে সোনিয়া হোসেইনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে ৪ জানুয়ারি বাদ যোহর বসুন্ধরা আবাসিক এলাকায় সোনিয়ার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোনিয়া ও স্টিভের আকদ সম্পন্ন হয়েছিল।

বিয়ের আগে সোনিয়া বলেছিলেন, আমরা ছোটবেলার বন্ধু। আমাদের বন্ধুত্ব ১৩ বছরের। হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এই বিয়েতে দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।

‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করছেন সোনিয়া। তার অভিনীত রাত্রীর যাত্রী ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া ২০১৬ সালে মিউজিক নির্ভর ‘যাযাবর’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। বর্তমানে ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি ‘রঙ্গিন পাতা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি।

Tags: মধুচন্দ্রিমাসোনিয়াহানিমুন
Previous Post

দিনমজুরের বার্ষিক আয় ৪০ লাখ রুপি!

Next Post

জবাবটা কাকে দিলেন মুমিনুল?

Next Post

জবাবটা কাকে দিলেন মুমিনুল?

obaidul quader

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT