চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশের ঘরেই কেন বার বার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শুরুর দিকের কয়েকটি বল তামিম ইকবালের ব্যাটের কানা ছুঁলেও তাতে বিপদ হয়নি বরং রানের গতি তরতর করে বেড়েছে। পেসাররা খরুচে হওয়ায় লঙ্কান অধিনায়ক স্পিন আক্রমণে যান সপ্তম ওভারেই। সময় যত গড়িয়েছে ততই নিজেকে ফিরে পাচ্ছিলেন তামিম। প্রথম ঘণ্টার পানি পানের বিরতির পরের বলেই ঘরের ছেলে পেয়ে গেলেন ফিফটি। ৪৬ বলের ফিফটি করে দিলেন বড় রানের আভাস। পরের ওভারেই আউট! অফস্পিনার দিলরুয়ান পেরেরার ভেতরের দিকে ঢোকানো বলে তামিম ডিফেন্স করার জন্য ব্যাট পেতেছিলেন। ব্যাট ফাঁকি দিয়ে প্যাড ছুঁয়ে ভাঙল স্টাম্প। ৫৩ বলে তামিমের ৫২ রানের ইনিংসে ৬টি চার একটি ছক্কা। এ নিয়ে পঞ্চাশের ঘরেই আউট হলেন ১২ বার! পরে স্পিনে ফিরেছেন ইমরুলও (৪০)।

বাংলাদেশের স্কোর: ১২০/২ (লাঞ্চ বিরতি)
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনে তামিমের বিদায় যেমন আক্ষেপ। লাঞ্চ বিরতির শেষ ওভারে আরেক ওপেনার ইমরুলের বিদায়ও তেমন। ৪০ রান করে সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়েছেন এ বাঁহাতি। ইমরুলের ফিফটি না পাওয়া যেমন আক্ষেপের উল্টো তামিমের পেয়ে ফিরে আসাও।

টেস্ট অধিনায়কত্বে দুই অঙ্কে বাংলাদেশ
শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালের সঙ্গে টসে অংশ নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতেই টেস্ট অধিনায়কত্বে দুই অঙ্কে নাম লেখাল বাংলাদেশ। টস জিতে ড্রেসিংরুমে যাওয়ার পথে অনুশীলনে থাকা সতীর্থরা পিঠ চাপড়ে দিলেন। বাংলাদেশ দশম টেস্ট অধিনায়ক পেল সাকিব আল হাসানের ইনজুরিতে।


২০০৯ থেকে ২০১১  সময়ে ৯ টেস্টে অধিনায়কত্ব করা সাকিব আল হাসানের কাঁধে বর্তায় নেতৃত্ব। বাংলাদেশের সফলতম অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সাকিবকে। চট্টগ্রাম টেস্ট থেকেই ফিরে পাওয়া দায়িত্ব পালন করার কথা ছিল তার। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আঙুলে চোট পাওয়ায় পরের টেস্টেও তাকে নিয়ে আছে শঙ্কা।

২০০০ সালে অভিষেক টেস্টে অধিনায়কত্ব করেন নাইমুর রহমান দুর্জয়। ৭ ম্যাচে অধিনায়কত্ব করে ৬টি হার ও একটি ম্যাচ ড্র করেন। বিভিন্ন সময়ে অধিনায়কত্ব করেন খালেদ মাসুদ পাইলট (১২ ম্যাচ), খালেদ মাহমুদ সুজন (৯ টেস্ট), হাবিবুল বাশার সুমন (১৮ টেস্ট), মোহাম্মদ আশরাফুল (১৩ টেস্ট), মাশরাফী বিন মোর্ত্তজা (১ টেস্ট), সাকিব আল হাসান (৯ টেস্ট), মুশফিকুর রহিম (৩৪ টেস্ট), তামিম ইকবাল (১ টেস্ট)।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

‘চৌরঙ্গী’ রিমেকে সুপ্রিয়ার চরিত্রে জয়া আহসান

Next Post

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই: প্রধানমন্ত্রী

বন্ধুর প্রতি পিএসজির ‘অবিচারে’ কাতর নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT