চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচকদের চিন্তার বদল দেখে খুশি আফতাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বয়সে আব্দুর রাজ্জাকের চেয়ে তিন বছরের ছোট আফতাব আহমেদ। একসময়কার অমিত সম্ভাবনাময় এ ক্রিকেটার ২০১০ সালে জাতীয় দল থেকে বাদ পড়ে ফেরার মঞ্চ গড়তে পারেননি। এখন জড়িয়ে কোচিংয়ে। প্রিমিয়ার লিগের দলকে কোচিং করাতে যখন ঢাকা ছুটছেন, তখন তার শহর চট্টগ্রামে টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্টের দলে চার বছর পর সুযোগ পেয়েছেন আফতাবের সাবেক সতীর্থ আব্দুর রাজ্জাক। ৩৫ বছর বয়সী রাজ্জাকের এমন আগমনে আফতাব যতটা খুশি, তার চেয়ে বেশি খুশি নির্বাচকদের চিন্তার বদল দেখে।

ঢাকা রওনা হওয়ার সময় আফতাব মুঠোফোনে বললেন, ‘দেখেন, অস্ট্রেলিয়া দলে ব্রড, হজরা কত বছর বয়সে দলে ফিরেছে। এমকি এমন অনেক ক্রিকেটার আছে তাদের ৩০-এরপরও অভিষেক হয়েছে। আমাদের নির্বাচকদের চিন্তার পরিবর্তন দেখে ভাল লাগছে।’

অভিমানে ক্রিকেট ছেড়ে ২০১৪ সালে শুরু করেছেন ক্রিকেটার তৈরির পাঠশালা। নিজ শহর চট্টগ্রামে গড়েছেন একাডেমি। আফতাব যখন কোচ, রাজ্জাক তখন ঘরোয়াতে পারফর্ম করে গেছেন। এখন তো জাতীয় দলের স্কোয়াডেও। আফতাবকে সেটি খুশির উপলক্ষ দিয়েছে।

‘রাজ্জাক ভাইকে দলে ফিরতে দেখে দারুণ লাগছে। এ বয়সেও তার ফিরে আসাটা অনেককিছুর পরিবর্তনের আভাস। কারণ একটা সময় ছিল ২৬/২৭ হলেও দল থেকে বাদ দেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যেত। কিন্তু পারফর্মারদের যে সুযোগ দেয়া উচিত সেটারই প্রমাণ এটি।’

উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতিতে পঁয়ত্রিশ পেরিয়ে যাওয়া ক্রিকেটারদের ফিরিয়ে আনা বিরল ঘটনাই। যে ঘটনা অনেক ক্রিকেটারদের জন্য বার্তা। বাদ পড়ার পর সুযোগ না আসায় হাল ছেড়ে দেয়া আফতাবের আক্ষেপ, ‘রাজ (রাজ্জাক) ভাইকে দেখে মনে হচ্ছে আরও কিছুদিন খেলে গেলে হয়ত আমারও এমন সুযোগ আসতো।’

Tags: আফতাব আহমেদ
Previous Post

রাজ্জাকের অভিজ্ঞতায় অধিনায়কের আস্থা

Next Post

আসিফের গানে কণ্ঠ মেলালেন রিয়াজ-শাবনূর

Next Post

আসিফের গানে কণ্ঠ মেলালেন রিয়াজ-শাবনূর

ইতিবাচক চেহারার চতুরতায় ছদ্মবেশে ৫৭ ধারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT