চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে বিলে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।

উদ্ধারকাজে দেরির অভিযোগ তুলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে পুলিশ। পরে উদ্ধার কাজে তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর বিলে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই ৩৫ যাত্রী প্রাণ হারান। ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক নারী যাত্রী। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেক যাত্রী।

দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া বিভাসচন্দ্র বিশ্বাস জানিয়েছেন, যাত্রার শুরু থেকেই বাসটা খুব দ্রুত চলছিল। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন চালক। সেসময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে বিলের পানিতে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সরকারিভাবে উদ্ধারকাজ দেরিতে শুরু হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়।

এসময় পুলিশের সাথে বাদানুবাদ শুরু হলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ।

দুপুরে ঘটনাস্থল তদারকি করতে পৌঁছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পরিবহণ মন্ত্রী ও পরিবহণ সচিব। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন।

Tags: নিয়ন্ত্রণপশ্চিমবঙ্গবাসভারতমুর্শিদাবাদসড়ক দুর্ঘটনাসেতু
Previous Post

একদিনে নয়, একাধিক দিনে পাঁচ সিটির নির্বাচন করবে ইসি

Next Post

১০ জিবি র‍্যামের শক্তিশালী স্মার্টফোন আনছে ভিভো

Next Post
১০ জিবি র‍্যামের স্মার্টফোন

১০ জিবি র‍্যামের শক্তিশালী স্মার্টফোন আনছে ভিভো

সামদানী আর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি রাজীব সামদানী ও নাদিয়া সামদানী দম্পতি

শিল্প সংগ্রাহক এক দম্পতির স্বপ্নপূরণ এবং ‘গল্প’ঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT