বরিশাল নগরীর কাটপট্টি রোডের একটি আবাসিক হোটেল থেকে নারী ও শিশু সহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কাঠপট্টি রোডের নক্ষত্র আবাসিক হোটেল থেকে ওই ৯ রোহিঙ্গাকে আটক করে।
এরা হলো মিয়ানমারের আইক্যাব জেলার মংডু থানার খুন্নাপাড়া গ্রামের কোফায়েত, রাশিদা খাতুন, তছলিমা, নূর সেহেরা, মো. আলম, মো. জহির আহম্মেদ, বিলকিস, জহুরা খাতুন এবং মসুফত।
আটককৃতরা দালালের মাধ্যমে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বরিশালে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশ।









