চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেও জেলে গিয়েছি, চিন্তার কিছু নেই: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
বিএনপি-খালেদা জিয়া

২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সবাইকে আশ্বস্ত করে বলেছেন, এর আগেও তিনি জেলে গিয়েছেন। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই। রোববার বৈঠকটি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রাত ৯.১০ টায় শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ১১টায়।

বৈঠকে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার রায় নেতিবাচক হলে দুই কৌশলে পরিস্থিতি মোকাবিলা করার পক্ষে মত দিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। এছাড়া দুঃসময়ে খালেদার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা।

বৈঠক থেকে বেরিয়ে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বৈঠকে ম্যাডাম সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। ৮ ফেব্রুয়ারি রায় নেতিবাচক হলেও জোট অটুট থাকবে বলে জোট নেত্রীকে সবাই অাশ্বস্ত করেছেন। ম্যাডামের মনোবল খুবই চাঙ্গা। তিনি আমাদের বলেছেন, এর আগেও আমি জেলে গিয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

বৈঠক সূত্রে জানা গেছে, রায়ে খালেদা জিয়ার সাজা হলে কঠোর কোনো কর্মসূচিতে না গেলেও আইনি লড়াই করার বিষয়ে অালোচনা হয়েছে। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক লড়াইয়ের কথাও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে জোট প্রধান খালেদা জিয়াকে।

অতীতের মতো সংকটকালীন সময়ে ও দুঃসময়ে খালেদা জিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বৈঠকে অংশ নেয়া জোটের শীর্ষ নেতারা। এছাড়া খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার প্রত্যয়ও বৈঠকে ব্যক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বিএনপি চেয়ারপার্সন সময়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে কর্মসূচি ঘোষণা করার প্রতি ইঙ্গিত দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

শরীকদের বাধায় জোটে যোগ দিতে ব্যর্থ নেজামে ইসলামি
রোববারের বৈঠকে কথা ওঠে ২০ দলে নেজামে ইসলামির যোগদান প্রসঙ্গে। বৈঠকের শুরুতেই মুফতি ইজহারুল ইসলামকে ২০ দলীয় জোটে যুক্ত না করার পক্ষে যুক্তি দিয়ে মতামত তুলে ধরেন খেলাফতে মজলিসের আমীর মাওলানা ইসহাক। তিনি বলেন, মুফতি ইজহারুল ইসলাম আওয়ামী লীগের নৌকাকে হযরত নূহ (আ) এর নৌকার সঙ্গে তুলনা করেছিলেন। শেখ হাসিনাকে বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত নেতা উল্লেখ করে বক্তব্য দিয়েছিলেন।

ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীবও তার বক্তব্যে ইজহারুল ইসলামের নেজামে ইসলাম নামের দলকে জোটে যুক্ত না করার নানা যুক্তি তুলে ধরেন।

মাওলানা ইসহাকের ও রকীবের এমন বক্তব্যের পরেই বিএনপি মহাসচিব বলেন, জোটের পরবর্তী বৈঠক পর্যন্ত মুফতি ইজহারুল ইসলামকে জোটে নেয়ার বিষয়টি স্থগিত করা হলো।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম, বিজেপি‘র আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি সভাপতি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব।

আরও ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।

Tags: খালেদা জিয়াবিএনপি
Previous Post

স্মৃতিতে শ্রুতিতে কিংবদন্তী সুপ্রিয়া দেবী!

Next Post

রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে হাজারীবাগের মানুষ

Next Post

রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে হাজারীবাগের মানুষ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ দূষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT