চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুম কম হলে যা করবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2018
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
ঘুম

ইদানীং যেই সমস্যাটার কথা সবচাইতে বেশি শোনা যায়, তাহলো ঘুম না হওয়া। এর জন্য অবশ্য স্মার্ট ফোন অনেকাংশেই দায়ী। কারও কারও আবার ইনসমনিয়ার সমস্যার কারণে ঘুম হয়না। ঘুম না হলে এর প্রভাব পড়ে পরের দিনের কাজের ওপরে। সারাদিন ক্লান্তিতে চোখ বুজে আসে, কিন্তু তবুও জেগে থাকতে হয়। ঘুম কম হলেও সতেজ থাকার কিছু উপায় আছে। জেনে নিন ঘুম কম হলে কী করবেন সেই সম্পর্কে।

গরম-ঠাণ্ডা গোসল: ঘুম কম হলে শরীর ক্লান্ত লাগে। সকালে উঠেই একটু ভিন্ন পদ্ধতিতে গোসল সেরে নিতে পারেন। একবার গরম পানি এবং আরেকবার ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং ক্লান্তি কিংবা ঘুম ভাব অনেকটাই কমে যাবে। গোসল করার সময় না পেলে মুখে হিম শীতল পানির ঝাপটা দিন। এতেও ঘুম যাবে।

অক্সিজেন: রাতের ঘুম কম হলে মস্তিষ্ককে সজাগ রাখতে প্রয়োজন বাড়তি অক্সিজেন। বিশেষ ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কে বাড়তি অক্সিজেন সরবরাহ করা সম্ভব। জেনে নিন পদ্ধতিটি।

  • মেঝেতে কিংবা যে কোনো সমান্তরালে শুয়ে পরুন।
  • এক হাত পাকস্থলী বরাবর রাখুন এবং আরেকটি হাত বুকে রাখুন।
  • নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং পেটে রাখা হাত দিয়ে সেটা অনুভব করার চেষ্টা করুন।
  • মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ছাড়ার সময় পেটে রাখা হাত দিয়ে অনুভব করুন যে পেট ভেতরে ঢুকে যাচ্ছে। পুরো দমটা বের করে দিন।
    এভাবে ৫-১০ বার করুন।

সকালের নাস্তায় আইসক্রিম: সকালের নাস্তায় আইসক্রিম রাখুন। অবাক হচ্ছেন? ঘুম কম হলে আইসক্রিম মস্তিষ্ককে সজাগ করতে সহায়তা করে। এর ঠাণ্ডা তাপমাত্রার কারণে ক্লান্তি কমে যায় দ্রুত। তবে এটা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয় সেই ব্যাপারেও সচেতন থাকতে হবে।

চা-কফি বা এনার্জি ড্রিংক নয়: ঘুম কম হলেই সবার সাধারণ একটা অভ্যাস হলো অতিরিক্ত চা-কফি পান করা। অনেকে আবার বাড়তি শক্তি পেতে এনার্জি ড্রিংকও পান করেন। কিন্তু ঘুম কম হলে এধরণের পানীয় পান করলে সাময়িক ভাবে তাজা লাগে ঠিকই, তবে এগুলোর অতিরিক্ত চিনির কারণে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে।

সকালের ব্যায়াম: খুব ভারী ব্যায়ামের প্রয়োজন নেই। খুব হালকা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা ৩০ মিনিট হাঁটলেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে রাতে না ঘুমানোর ফলে সৃষ্ট ক্লান্তি ভাব কমে যাবে অনেকটাই।

খোলা আকাশের নিচে যান: রাতে ঘুম না হলে পরের দিন সবচাইতে বেশি কষ্ট হয় কর্মক্ষেত্রে। কাজ করতে বসলেই ঘুম পায়। ঘুম পেলে কিছুক্ষণের জন্য খোলা আকাশের নিচে বের হয়ে পড়ুন। দুপুরের খাবারটা বাইরে খেতে পারেন কিংবা ৫-১০ মিনিট বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসতে পারেন। এতে ঘুম চলে যাবে এবং সতেজ লাগবে।

কাজের তালিকা তৈরি: ঘুম না হলে অল্প কাজও অনেক বেশি মনে হয়। অনেক কাজ আছে এটা ভেবে কোনো কাজই হয় না। তাই কাজের পরিকল্পনা তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো তালিকার প্রথম দিকে রাখুন। এতে কাজ গুছিয়ে নেয়া অনেক সহজ হবে।

পর্যাপ্ত আলো: রুমে আলোর স্বল্পতা থাকলে এমনিতেই ঘুম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রুমে আলো বাড়িয়ে দিন। সবগুলো লাইট জ্বালিয়ে রাখুন। সম্ভব হলে প্রাকৃতিক আলো আসার ব্যবস্থা করুন রুমে।

পাওয়ার ন্যাপ: ঘুম লম্বা সময় ঘুমের প্রয়োজন নেই, দিনের মাঝামাঝি যেই সময়টাতে ঘুম পায় তখন অল্প একটু ঘুমিয়ে নিন। ১০-২০ মিনিট ঘুমই যথেষ্ট। এই ধরনের ঘুমকে ‘পাওয়ার ন্যাপ’ বলা হয়। অল্প সময়ের এই ঘুমে আপনি পুরো দিনের কাজের শক্তি ফিরে পাবেন। ব্রাইট সাইড

Tags: ঘুম
Previous Post

ভেনিজুয়েলার বিপক্ষে আরো কঠোর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্সের

Next Post

‘প্রথমের সাধ’ মেটাতে একাদশে তিন পরিবর্তন

Next Post

‘প্রথমের সাধ’ মেটাতে একাদশে তিন পরিবর্তন

বিজিবি

পাল্টে গেছে ঠাকুরগাঁও সীমান্তের প্রান্তিক জনজীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT