চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকেআরের নজরে নেই বাংলাদেশের কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 24, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

বেঙ্গালুরুতে এ সপ্তাহান্তেই বসবে ২০১৮ আইপিএলের নিলাম। সেখানে ৫৭৮ জন খেলোয়াড়কে কেনাবেচা করা হবে টুর্নামেন্টের ১১তম আসরের জন্য। কাকে কোন দল টানতে চায় সেটার একটা আগাম লিস্টও করে ফেলেছে ফ্রাঞ্চাইজিরা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের পছন্দ তালিকা। যেখানে দেখা যাচ্ছে, দুবার শিরোপাজয়ী দলটির চাহিদা রাডারে নেই কোন বাংলাদেশি।

নিলামে মোট ৫৯ কোটি রুপি ব্যয় করতে পারবে কলকাতা। বিদেশিদের মধ্য নাইটরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও স্পিনার সুনীল নারিনকে রেখে দিলেও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে। সাকিব ছাড়াও বাংলাদেশের কোন ক্রিকেটারই দলটি সম্ভব্য টার্গেটে নেই।

তৃতীয় শিরোপা জিততে হলে কেকেআরে’র কি দরকার? প্রতিবেদনে বলা হচ্ছে- ওপেনার, তিননম্বরে নির্ভরযোগ্য ব্যাটসম্যান (বিদেশি হলে বেশি ভাল), ভারতীয় মিডলঅর্ডার বিকল্প, টপঅর্ডারে একজন উইকেটকিপার ব্যাটসম্যান, অন্তত দুজন ভারতীয় অলরাউন্ডার ও অন্তত তিনজন ভারতীয় স্পিনার এবং দেশি-বিদেশি পেসার চাই দলটির।

বিদেশি অলরাউন্ডার ও শীর্ষ ব্যাটসম্যানদের সাথে কেকেআর গৌতম গম্ভীরের ‘সেবা’ আগের পর্যায়ে ফিরিয়ে আনার আশা করছে। এছাড়া যারা যখন-তখন ম্যাচের ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারবে, এমন খেলোয়াড় চাচ্ছে দলটি। আগেরবার দলে থাকা মনিশ পান্ডে ও নাথান কোল্টার-নাইলকে অনেকটা সেরকমই মনে করছে দলটি।

কেকেআর মনে করছে, উইকেটকিপার-ব্যাটসম্যানের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে। রবিন উথাপ্পা ব্যাটসম্যান হিসাবে বেশ ভাল করলেও উইকেটের পেছনে পুরোপুরি নির্ভরযোগ্য নন। তাই এবার দিনেশ কার্তিকের মত কাউকে দলে টানার চেষ্টা করবে দলটি।

নারিন-রাসেল থাকার পরও ক্যারিবীয়দের সাথে দারুণ সংযোগের কারণে মনে করা হচ্ছে কেকেআরে ওয়েস্ট ইন্ডিজের আরও খেলোয়াড় আসতে পারে। সেক্ষেত্রে একই মালিকানাধীন ক্যারিবীয় প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলা এভিন লুইস, পেসার কেসরিক উইলিয়ামস, তরুণ অলরাউন্ডার জোফরা আর্চার, উইকেটকিপার-ব্যাটসম্যান জনসন চার্লস, ক্রেইগ ব্রাথওয়েটকে টার্গেট করবে দলটি।

ব্যাটসম্যানদের মধ্যে কেকেআরের টার্গেটে আছেন ভারতীয় শেখর ধাওয়ান, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট, সাউথ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। তার মানে টানা সাত মৌসুম একই দলে খেলার পরও আসন্ন নিলামে সাকিব তো নয়ই, বাংলাদেশের অন্য কোন খেলোয়াড়ও নাইটদের নজরে নেই।

কেকেআরের সম্ভব্য চাহিদা তালিকা
এভিন লুইস, কেসরিক উইলিয়ামস, জোফরা আর্চার, জনসন চার্লস, ক্রেইগ ব্রাথওয়েট, মনিশ পান্ডে, নাথান কোল্টার-নাইল, ক্রিস ওকস, শেখর ধাওয়ান, জো রুট, কেন উইলিয়ামসন, ফ্যাফ ডু প্লেসিস, কুইন ডি কক, নিতিশ রানা, সাঞ্জু স্যামসন, কলিন মুনরো, ইশান কৃষাণ, ইশাঙ্ক জাঙ্গি, যুজবেন্দ্র চাহাল, জয়দেব উনাদকাট, অ্যান্ড্রু টাই, দীপক হোদ্দা, আবেশ খান, অভিষেক শর্মা, মারুগান অশ্বিন, শাহবাজ নাদিম, কমলেশ নাগারকোতি, সুম্ভাম গিল ও হিমাঙ্কসু রানা।

Tags: আইপিএলকেকেআরসাকিব
Previous Post

মাঘের শীতে জানালা খুলে আজও কান পেতে রই

Next Post

প্রেমিকার হুকুমেই জীবন চলছে?

Next Post
প্রেমিকা

প্রেমিকার হুকুমেই জীবন চলছে?

রুপা হত্যা মামলা

টাঙ্গাইলে অস্ত্র মামলায় ৭ এবং ১০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT