চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে প্রতিবাদ সমাবেশ ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
9:00 অপরাহ্ন 23, জানুয়ারি 2018
in শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ২৩ শিক্ষার্থী।
হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে প্রক্টরের পদত্যাগ চেয়েছে। যদি হামলার বিচার না করা হয়, সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবীব রুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ছাত্ররা এখানে অবস্থান নিয়েছে। আমরা প্রক্টরের পদত্যাগ চাই। হামলার প্রতিবাদে আন্দোলন আগামীকাল দুপুর বারটায় সারাদেশে প্রগতিশীল ছত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হবে।’
বুধবার সাড়েবারটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী  কর্মসূচী জানানো হবে বলে তিনি জানান।

আজ দুপুর ৩ টার দিকে হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে  প্রক্টরবিরোধী ছাত্রদের উপর হামলা চালোনো হয়। এ সময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

তাদের হামলায় আহত হয় বহু শিক্ষার্থী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, রড, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে উপাচার্য ভবনে অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কারো কারো শরীর থেকে রক্ত ঝরতেও দেখা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হামলা থেকে বাঁচতে সাহায্য চাইতে দেখা যায়।

এদিকে এই ঘটনার পর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবার হামলার শিকার শিক্ষার্থীদের বিচার দাবি করে বলেন, আমরা চার পাঁচ দিন ধরে আন্দোলন ও  বিক্ষোভ দেখে আসছি। এতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। বহিরাগত ও সন্ত্রাসীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার অবরুদ্ধ ও লাঞ্ছনার শিকার হয়েছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, বাম সন্ত্রাসীদের বিচার করতে হবে। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের কোন হাত নেই। বরং ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পক্ষকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে। ছাত্রলীগের এই চেষ্টার কারণে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tags: প্রগতিশীল ছাত্রজোট
Previous Post

রুবেলের ছক্কায় তামিমের মুগ্ধতা

Next Post

আলাস্কায় ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা

Next Post

আলাস্কায় ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা

দক্ষ জনশক্তি তৈরি: মিরসরাইতে বিশ্বব্যাংকের ২৫০ কোটি টাকা বিনিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT