চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানচেজ এখন ম্যানইউর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

বাংলাদেশ সময় সোমবার সকালেই চাউর হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে দেখা গেছে অ্যালেক্সিস সানচেজকে। চুক্তির আনুষ্ঠানিকতা সারতেই যে ওল্ড ট্র্যাফোর্ডে গেছেন চিলিয়ান তারকা, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু দিন গড়িয়ে গেলেও সুখবরটা আসছিল না। অবশেষে রাত গভীর হতে হতে এল সানচেজের আলোচিত সেই চুক্তি সাক্ষরের খবরটি।

ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ওয়েবসাইটে সানচেজের চুক্তির খবরটি নিশ্চিত করেছে। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সাড়ে ৪ বছরের চুক্তিতে আর্সেনাল থেকে রেড ডেভিলদের ডেরায় নাম লিখিয়েছেন। চুক্তির অংশ হিসেবে হেনরিখ মাখিতারিয়ানকে আর্সেনালের হাতে তুলে দিয়েছে ম্যানইউ।

প্রিমিয়ার লিগে গত বছরের গ্রীষ্মকালীন দল-বদলের আলোচিত খবর ছিল আর্সেনাল ছাড়তে চান সানচেজ। তখন ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার খুব কাছে গিয়েও সিদ্ধান্ত পাল্টান। আবার এমিরেটসেও খুশি ছিলেন না তিনি। মধ্যবর্তী দল-বদল শুরু হল আবারও সানচেজের ম্যানসিটিতে যোগ দেয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে। পরে ট্রান্সফার ফি নিয়ে সিটি ও আর্সেনালের বনিবনা না হওয়ায় ভেস্তেও যায় সাবেক গুরু গার্দিওলার দলে সানচেজের যোগ দেয়া। সেই সুযোগটাই কাজে লাগায় সিটির নগরপ্রতিদ্বন্দ্বীরা।

সুযোগ বুঝে গানারদের দাবি পূরণের সঙ্গে সানচেজকে চড়া পারিশ্রমিক প্রস্তাব করে রেড ডেভিলরা। সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডে সানচেজের গায়ে তুলে দেয়ার প্রতিশ্রুতি দেয় ডেভিড বেকহ্যাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর জড়ানো বিখ্যাত সেই ৭ নম্বর জার্সিটা। রোনালদো ক্লাব ছাড়ার পর যে জার্সিটা এতদিন তুলে রেখেছিল ক্লাবটি।

সব কথাই অক্ষরে অক্ষরে পালন করেছে ম্যানইউ। জার্সি নম্বর-৭ মিলেছে, সঙ্গে সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতনে চুক্তি সম্পন্ন হয়েছে বলে ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে। আর পুরো চুক্তিটা ১৮০ মিলিয়ন পাউন্ডের!

হেনরিখ মাখিতারিয়ান এখন আর্সেনালের

২০১৪ সালের জুলাইয়ে বার্সেলোনা থেকে আর্সেনালে নাম লেখান সানচেজ। পরে গানারদের হয়ে ৮০ গোলের পাশাপাশি দুটি এফএ কাপসহ তিনটি শিরোপা জয়ের স্মৃতি ঝুলিতে জমা করেছেন।

মঙ্গলবার থেকেই নিয়মিত অনুশীলনে যোগ দেবেন সানচেজ। শুক্রবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে চিলি তারকার।

Tags: ম্যানইউসানচেজ
Previous Post

নায়করাজের বিদায় পরবর্তী প্রথম জন্মদিনের আয়োজন

Next Post

‘রাজ্জাক এক পূর্ণাঙ্গ শিল্পী’

Next Post

'রাজ্জাক এক পূর্ণাঙ্গ শিল্পী'

দ্য পোস্ট

ট্রাম্প হয়তো 'দ্য পোস্ট' ছবিটি পছন্দ করবেন: মেরিল স্ট্রিপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT