চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিখেছেন গুগল

রাজীব আহমেদ by রাজীব আহমেদ
2:42 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in মতামত
A A
google

‘তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে’ লিখেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর অথবা ‘ভোর হলো দোর খোল’  লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাল্যশিক্ষায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিলো রচয়িতার নাম উল্লেখ করা। রচনা ভুল হলেও ক্ষমা পাওয়া যেত কিন্তু রচয়িতা নাম ভুল তো দূরের কথা নামের বানান ভুল হলে শুধু খাতায় শূন্য দিয়ে শিক্ষকরা ক্ষান্ত হতেন না, পিটুনি অবধারিত ছিলো ললাটে। স্কুলে আবৃত্তি কিংবা গানে অবশ্যই গীতিকার সুরকার এবং মুল শিল্পীর নাম উল্লেখ করতে হতো।

মোট কথা চুরির কোন সুযোগ ছিলো না, এবং চুরি ছিলও ভীষণ লজ্জার। চুরি বলতে রান্নাঘরে দুধের সর অব্ধিই ছিলো আমাদের দৌড়। তারপর আস্তে আস্তে বয়সের সাথে বড় হতে লাগলাম আমরাও। টুকটাক এর ওর খাতা দেখে লেখা। বাড়তি টাকা গুনে (ঘুষ)  বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এসব দেখে দেখেই বড় হতে লাগলাম। নিজের অজান্তেই জড়ালাম গীত রচনায়। ক্যাসেটে গীতিকার বা সুরকারের নাম উল্লেখ থাকলেও মঞ্চে অনেক শিল্পীই এ সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করেননি। আর এখন তো অনেকেই অনেক বিখ্যাত শিল্পীর গান মনে করেন শ্রীকান্ত আচার্যের। হা হা হা…  আমারটা তোমার, তোমারটা তাহার এই সংস্কৃতির মধ্যে বড় হতে হতে হুট করে এলো ফেসবুক। রিয়েলিটি শোতে  কান ধরে শ্রদ্ধেয় বিশেষণ বসিয়ে নাম উল্লেখের সংস্কৃতি তৈরি হলেও ফেসবুক মুল চরিত্র প্রকাশ করে দিয়েছে আমাদের।

একটু খেয়াল করলেই দেখবেন আপনার বন্ধু তালিকায় থাকা কেউ কেউ কোন ধরনের ভদ্রতা ছাড়াই আপনার লেখাটা কপি করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। ( যখন আপনার এ্যাকাউন্ট থেকে কোন নাম ছাড়া পোস্ট হবে তখনও সবাই ওটা আপনারই ভাববেন তাই না !!)

কি আশ্চর্য !! কতটুকও নির্লজ্জ হয়ে পড়েছি আমরা! একবারের জন্য ভাবছিও না যে মূল রচয়িতা বিষয়টি দেখছেন। তাকে আবার লাইকও দিতে হচ্ছে। পুরো ব্যপারটাই হাস্যকর ও একই সাথে চরম লজ্জার। আপনি এতো বড় একটা পোস্ট লিখতে পারছেন অথচ ছোট্ট একটা নাম উল্লেখ করতে কার্পণ্য। হয়তো এখন আর কেউ কিছু লিখেনই না।  । তাই রচয়িতার নামও উল্লেখ করতে হয় না। আমাদের চৌদ্দ পুরুষের সব শিক্ষার এখন একটাই পরিচয়। আমার নাম রাজীব আহমেদ। আমি একটি ছড়া বলবো । লিখেছেন গুগল!!!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Previous Post

আইপিএলে ‘এলিট’ তালিকায় সাকিব

Next Post

মোনাজাতে লাখো মানুষের হাত

Next Post

মোনাজাতে লাখো মানুষের হাত

টিকে থাকতে শ্রীলঙ্কার চাই ১৯৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT