চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় কুর্দি মিলিশিয়ার ওপর তুরস্কের বিমান হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
সিরিয়া-যুক্তরাষ্ট্র-তুরস্ক-কুর্দি মিলিশিয়া-বিমান হামলা

উত্তর সিরিয়ার আফরিন প্রদেশে কুর্দি (ওয়াইপিজি) মিলিশিয়াদের ওপর বিমান হামলা শুরু করেছে তুরস্ক।  রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের পরপরই কয়েকদিন ধরে গোলাবর্ষণ চালানোর পর সেখানে এবার তুরস্ক বিমান হামলা করল।

হামলায় কমপক্ষে ৯ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে বলে ওয়াইপিজি মিলিশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ওয়াইপিজি’কে সন্ত্রাসী দল বলে দাবি করে তুরস্ক। সিরিয়া থেকে এদের উৎখাত করতে চায় দেশটি।

ইতোমধ্যে রাশিয়া তার বাহিনী সরিয়ে নিয়েছে এই বলে যে, তারা পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’; কিন্তু হস্তক্ষেপ করতে চায় না। আর এরপরই কুর্দি অবস্থানগুলোতে তুরস্কের এ হামলায় ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার উত্তেজনা তৈরির আশংকা বাড়ছে।

অপারেশন অলিভ ব্রাঞ্চ নামের অভিযানে ওয়াইপিজির পাশাপাশি আইএসের বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিভলুত কাভুসোগলু সিরিয়াকে আশ্বস্ত করে বলেছেন ওয়াইপিজিকে লক্ষ্য করেই এ অভিযান চালানো হচ্ছে।

কাভুসোগলু বলেন, সিরিয়া সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকেই এই অভিযান ও বিমান হামলা সম্পর্কে আগে থেকে জানানো হয়েছিল। কিন্তু সিরিয়া সরকার কাভুসোগলুর এ দাবি অস্বীকার করেছে। দেশটি তুরস্কের এই অভিযানকে ‘আগ্রাসন’ এবং ‘বর্বর হামলা’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

এই অভিযানের মাধ্যমে সিরিয়ায় চলা সাত বছরের গৃহযুদ্ধ নতুন মোড় নিলো।

Tags: তুরস্ক-সিরিয়াসিরিয়াসিরিয়া যুদ্ধ
Previous Post

জাকারবার্গ কি আসলেই বিশাল প্রমোদতরী কিনেছেন?

Next Post

বস্তায় ভরে ভূমি কর্মকর্তার ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা ও লোভ!

Next Post
ভূমি কর্মকর্তা

বস্তায় ভরে ভূমি কর্মকর্তার ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা ও লোভ!

মাথায় বলের আঘাত টি-টুয়েন্টিতে খেলতে দিল না মালিককে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT