চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী ওপেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)-এর মহাপরিচালক ও সিইও সুলেইমান জাসির আল হারবিশ বলেছেন, ওপেক বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারিত করতে চায়। বাংলাদেশ ওপেকের এক বড় অংশীদার এবং ৩২ বছর থেকে উভয়ের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। এখন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে চাই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে জাসির আল হারবিশ এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে বিশেষ করে জ্বালানি ও জ্বালানি সমস্যা নিরসনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওপেক মহাপরিচালক বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বের ১ দশমিক ৩ বিলিয়ন মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত। ওপেক পানি, খাদ্য ও জ্বালানির উপর গুরুত্বারোপ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে মহাপরিচালক বলেন, বাংলাদেশের জন্য আরো বেশি কিছু করতে ওপেকের জুন মাসের কাউন্সিল সভায় তিনি এক প্রতিবেদন পেশ করবেন।

সুলেইমান রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি (শেখ হাসিনা) শরণার্থীদের আশ্রয় দিয়ে অতি মানবিক দায়িত্ব পালন করেছেন। মহাপরিচালক রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য ওএফআইডি মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার কথা জানান।

তিনি বলেন, ১৯৯৬ সালে তার ক্ষমতা গ্রহণের সময় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ১১০০ মেগাওয়াট। তার সরকারের ৫ বছরের শাসনামলে তা ৪৩০০ মেগাওয়াটে উন্নীত হয়। কিন্তু বিএনপির পরবর্তী ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ৩২০০ মেগাওয়াটে নেমে আসে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে ১৫ হাজার ৩৫০ মেগাওয়াট। ১৯৯৬ বেসরকারি কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত করতেতাঁর সরকারের সাফল্য অর্জিত হয়েছে। তিনি এটা জেনে আনন্দিত যে, নারীরা এখন ওপেকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমার তাদের প্রত্যাবাসনে ইতোমধ্যে চুক্তি করেছে। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সব সময় সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। অনুষ্ঠানে মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Tags: ওপেকবাংলাদেশ
Previous Post

রাজ্জাক-তুষারদের কীর্তি হেলাফেলার নয়: মাশরাফী

Next Post

জাহাঙ্গীরনগরের সঙ্গে চীনের এক ইউনিভার্সিটির চুক্তি সই

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগরের সঙ্গে চীনের এক ইউনিভার্সিটির চুক্তি সই

‘আবর্ত’ নির্মাতার ছবির নায়ক শুভ, নায়িকা কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT