চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮১০ পর্বে শেষ হচ্ছে ‘আমার ছবি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in বিনোদন
A A
আমার ছবি

‘চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ ৮১০ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বুধবার। একই সঙ্গে প্রচারের ১৮ বছর পূর্তি হবে অনুষ্ঠানটির। শেষ পর্বে উপস্থিত থাকছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বুধবার বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আই’তে শেষ পর্বটি প্রচার হতে যাচ্ছে।

বিষয় বৈচিত্র্য এবং ভিন্ন ধরণের পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি খুব দ্রুত দর্শক প্রিয়তা পায়। ‘আমার ছবি’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী। শামীম আলম দীপেন এর সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনাও করেন তিনি। ‘আমার ছবি’ অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন এ কে আজাদ।

চলচ্চিত্র পরিচালক এ জে মিন্টুর সাক্ষাৎকারের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ‘আমার ছবি’র সম্প্রচার। এরপর আঠারো বছরের এই দীর্ঘ পথ চলায় অতিথি হিসেবে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক, গীতিকার, অভিনেতা-অভিনেত্রী, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখার কলাকুশলীরা। তাদের অনেকেই পাড়ি জমিয়েছেন পরপারে। যে সকল তারকা ও নেপথ্যের কলাকুশলীরা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে শেষ পর্বে।

Previous Post

রিটকারী কী কারণে স্থগিত চেয়েছিলেন?

Next Post

শ্রীলঙ্কাকে পেয়েই বদলে গেল জিম্বাবুয়ে

Next Post

শ্রীলঙ্কাকে পেয়েই বদলে গেল জিম্বাবুয়ে

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেটিকে এভাবে মেরে ফেলতে দেখেও কেউ এগিয়ে এলো না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT